● ●


আল নাসর–সমর্থকদের ভালোবাসার জবাবে গোল রোনালদোর
প্রকাশ: ১০ অক্টোবর, ২০২৬, ১০:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আল নাসর–সমর্থকদের ভালোবাসার জবাবে গোল রোনালদোর

জাতীয় দলে ক্রিস্টিয়ানো রোনালদো-জর্জ জেসুস দ্বন্দ্বে পর্তুগাল হয়তো বিভক্ত। কিন্তু আল নাসর–সমর্থকদের ভালোবাসা শুধুই রোনালদোর জন্য। পর্তুগালের ক্যাম্প থেকে রোনালদো চলে আসার পর গতকাল রাতে তাঁর প্রথম ম্যাচেই কিংবদন্তিকে ভালোবাসাটুকু বুঝিয়ে দেন সৌদি আরবের ক্লাবটির সমর্থকেরা।

রিয়াদে আলাওয়াল পার্কে লিগ ম্যাচে আল দিরিয়াহর মুখোমুখি হয়েছিল আল নাসর। খেলা শুরুর আগে বিশাল ব্যানারে রোনালদোর জার্সি নম্বর ৭ এবং ‘গ্রেটনেস অর্জন হয়েছে। সিআরসেভেন ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা ’লেখা ব্যানার প্রদর্শন করেন সমর্থকেরা। ম্যাচের ৭ মিনিটে তাঁরা রোনালদোর নাম ধরেও স্লোগান দেন।

৩-০ ব্যবধানে জয়ের এই ম্যাচে গোল করে সমর্থকদের ভালোবাসার জবাব দেন রোনালদো। ২৩ মিনিটে বক্সের বাইরে কিংসলে কোমানের শট আল দিরিয়াহ গোলকিপার ওয়ালেদ আলী ঠেকালেও নিয়ন্ত্রণে রাখতে পারেননি। ফিরতি শটে বল জালে পাঠিয়ে ক্যারিয়ারের ৯৮০তম গোলের দেখা পেয়ে যান ৪১ বছর বয়সী রোনালদো।

৩৫ মিনিটে রোনালদোর পর্তুগাল সতীর্থ সামু কস্তা ও ৭৭ মিনিটে কোমান আল নাসরের শেষ গোলটি করেন। ম্যাচের পর পর্তুগাল জাতীয় দলের এক্স হ্যান্ডলে রোনালদোকে নিয়ে পোস্ট করা হয়। তাঁর গোল উদ্‌যাপনের ছবির ক্যাপশনে লেখা হয়, ‘আল নাসরের জয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল।’ কিন্তু পর্তুগালেরই আরেক খেলোয়াড় ও গোলদাতা সামু কস্তাকে নিয়ে কিছুই লেখা হয়নি।

সর্বশেষ আন্তর্জাতিক বিরতিতে উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে বেঞ্চে বসে থাকার পর ডেনমার্কের বিপক্ষেও একাদশে থাকবেন না জানতে পেরে জাতীয় দলের ক্যাম্প ছেড়েছিলেন রোনালদো। কোচ জর্জ জেসুসের বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গের অভিযোগ তোলেন কিংবদন্তি। পরে জেসুস বলেন, রোনালদো চাইলে জাতীয় দলে ফিরতে পারেন। আর রোনালদোও ইনস্টাগ্রামে দেওয়া বিবৃতিতে ক্যাম্প ছেড়ে যাওয়ার জন্য নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেওয়ার কথা বলেন। মজার বিষয়, গত মৌসুমে এ জেসুসই ছিলেন আল নাসরের কোচ। তাঁর হাত ধরেই সৌদি লিগ জয়ের স্বাদ পান রোনালদো।

ম্যাচ শেষে কিংবদন্তির সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে করা পোস্টে লেখা হয়, ‘কাজ শেষ। এখন পরেরটা লক্ষ্য।’ এ জয়ে লিগ টেবিলে শীর্ষে থাকা আল কাদসিয়াকে পয়েন্টে ধরে ফেলল আল নাসর। দুই দলেরই সংগ্রহ ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। আল কাদসিয়ার চেয়ে (+১৩) গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে আল নাসর (+১২)।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »