মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


অস্ত্র ও গুলিসহ ৫ দস্যুকে আটক
প্রকাশ: ১৭ মে, ২০২০, ৮:৩৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

অস্ত্র ও গুলিসহ ৫ দস্যুকে আটক

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ কোস্টগার্ড বাহিনী দক্ষিণ জোনের অপারেশন টিমের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত জলদস্যু হুমায়ন ও কামাল বাহিনীর ৫ সদস্যকে আটক করেছে। এসময় দস্যু বাহিনীর কাছে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট হায়াত ইবনে ছিদ্দিক জানান, শনিবার (১৬ মে) রাত ১০ টায় কোস্টগার্ড দক্ষিন জোনের হাতিয়া স্টেশানের অপারেশন দলের সদস্যরা নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন ঘাসিয়ার চর (তেলার চর) এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত হুমায়ুন ও কামাল বাহিনীর ৫ জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করে। এ সময় ডাকাত দল কর্তৃক অপহৃত ৯ জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ড বাহিনী। আটককৃত ডাকাত সদস্যদের নাম (১) মোঃ পারভেজ (২৭), (২) মোঃ হারুন (৩৫), (৩) মোঃ বেলাল হোসেন (৩২), (৪) মোঃ হাসান(৩৭), (৫) মোঃ হোসেন (২৬) এদের মধ্যে ৪ জন লক্ষীপুর জেলার রামগতি ও কমল নগর উপজেলার এবং একজন ভোলা জেলার তজমুদ্দিন উপজেলার অধিবাসী। এ সময় আটককৃত ০১ টি একনলা বন্দুক (দেশীয়), ০১ টি একনলা ওয়ান শ্যুটার (দেশীয়), ০২ রাউন্ড তাজা গোলা এবং ০৩ টি দেশীয় দাঁ জব্দ করা হয়। উদ্ধারকৃত জেলেরা হলো (১) মোঃ মনির(২২), (২) ইব্রাহীম মাঝি (৫২),(৩) মিলন মন্ডল (৪০), (৪) শ্রীফাত চন্দ্র দাস (৩৫), (৫) রুবেল হোসেন (২০), (৬) মিঠু দাস (১৯), (৭) সুরেশ দাস মাঝি (৩৬), (৮) আবদুর রহমান (২৫), (৯) সাঈদ মাঝি (৩১) এদের মধ্যে ০৮ জন হাতিয়ার এবং ০১ জন চর জব্বার থানার অধিবাসী। আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত জেলেদের নিজ নিজ আবাসস্থলে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। লেফটেন্যান্ট হায়াত ইবনে ছিদ্দিক আরো জানান, বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি নিয়ন্ত্রনে কোস্ট গার্ডের নিয়মিত অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »