সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে অপচেষ্টা চলছে: মন্ত্রিপরিষদ সচিব
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:০৪ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে অপচেষ্টা চলছে: মন্ত্রিপরিষদ সচিব

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে একটি চক্র অপচেষ্টা চালাচ্ছে বলে সরকারের কাছে তথ্য রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। নির্বাচনের বছরে দেশের শান্তি বিনষ্টে তৎপর জানিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব।

তিনি শুক্রবার রাতে বরিশাল সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় এই নির্দেশ দেন।

এ সময় মন্ত্রিপরিষদ সচিব আসন্ন রমজানে অতি মুনাফার লোভে কেউ অসৎ পথ অবলম্বন করলে কঠোর ব্যবস্থা নিতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ দেন। গুজব প্রতিরোধে সজাগ থেকে নির্বাচনের বছরে সরকারি কর্মকর্তাদের ফাঁদে ফেলা হতে পারে জানিয়ে কোনো কর্মকর্তার কারণে সরকার বিব্রতকর পরিস্থিতি মেনে নেবে না বলেও সতর্ক করে দেন তিনি।

মাঠ পর্যায়ে কর্মকর্তাদের উদ্দেশ্য সচিব বলেন, বাংলাদেশের উন্নয়ন আন্তর্জাতিক মহলে অনেকের কাছে ঈর্ষনীয়। তারা সহ্য করতে পারছে না। বাংলাদেশের সাফল্য হঠাৎ নয়। বহু মানুষের শ্রমের ফসল।

তিনি বলেন, রাজনীতিবিদরা দেশের লক্ষ্য ঠিক করে। আমরা বাস্তবায়ন করি। বাংলাদেশের অর্জন ধরে রাখতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। কেবল পুলিশ, প্রশাসন নয় সবার সম্মিলিত সহযোগিতার আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা যাবে।

সচিব বলেন, বাংলাদেশের যা রিজার্ভ আছে তাতে আরও ৬-৭ মাস চলবে। অর্থনীতি নিয়ে শঙ্কা নেই। কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ না থামলে অবস্থা নাজুক হতে পারে। আগাম সতর্ক থাকতে সবাই পণ্যের অপচয় বন্ধ করুন। অর্থনীতির চেয়েও গুজব বেশি ভয়ানক। গুজব ছড়িয়ে আতঙ্ক তৈরির চেষ্টা থাকবে। গুজব প্রতিরোধ করার নির্দেশনা দেন মন্ত্রিপরিষদ সচিব।

সভায় বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, র‌্যাব ৮ এর অধিনায়ক মাহামুদুল হাসান, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনসহ মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »