সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আইনের এই খেলা বন্ধ হোক: মাহিকে গ্রেফতার প্রসঙ্গে পরীমণি
প্রকাশ: ১৮ মার্চ, ২০২৩, ৭:০৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আইনের এই খেলা বন্ধ হোক: মাহিকে গ্রেফতার প্রসঙ্গে পরীমণি

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের দায়ের কর মামলায় শনিবার (১৮ মার্চ) দুপুরে গ্রেফতার হয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর তাকে দ্রুত সময়ের মধ্যে কারাগারেও পাঠানো হয়। তবে বিকালেই জামিন দেওয়া হয়েছে এ নায়িকাকে।

এদিকে জামিনের পর মাহির প্রসঙ্গে সরব হলেন চিত্রনায়িকা পরীমণি। বছর দেড়েক আগে তিনি র‍্যাবের দায়ের করা মামলায় কারাভোগ করেছিলেন। ফলে তার বার্তা-প্রতিবাদ বিশেষত্ব বহন করে।

পুলিশের নিয়ন্ত্রণে থাকা মাহির একটি ছবি পোস্ট করে পরী লিখেছেন, ‘এইটা কোনও কথা না ভাই। চুপ করে থাকতে থাকতে কখন যে বোবা হয়ে যাবো আমরা! দেখছেন মাহির দিকে? বুক কাঁপলো না আপনাদের! একজন অন্তঃসত্ত্বার এই শারীরিক ও মানসিক ধকলের দায়ভার কে নিচ্ছে তাহলে!’

সবশেষে পরীর দাবি, ‘আইনের এই খেলা বন্ধ হোক। মাহিকে অনতিবিলম্বে মুক্তি দেয়া হোক।’

শনিবার (১৮ মার্চ) বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেনের আদালত মাহিয়া মাহির জামিন মঞ্জুর করেন। একই আদালত তাকে দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

জামিন শুনানিতে মাহিয়া মাহির পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আনোয়ার সাদাত, অ্যাডভোকেট রিপন চন্দ্র সরকার এবং অ্যাডভোকেট নবীজুল ইসলাম। পরে অ্যাডভোকেট আনোয়ার সাদাত সাংবাদিকদের জানান, মাহির বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলাতেই জামিন মঞ্জুর করেছেন আদালত। এখন মুক্তির প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, মাহি বর্তমানে ৯ মাসের অন্তঃসত্ত্বা। সম্প্রতি তিনি ওমরা করতে স্বামীর সঙ্গে সৌদি আরব গিয়েছিলেন। সেখান থেকেই শুক্রবার (১৭ মার্চ) ভোরে ফেসবুক লাইভে এসে অভিযোগ তোলেন, গাজীপুরে অবস্থিত তাদের গাড়ির শো-রুমে হামলা-ভাঙচুর চালানো হয়েছে। ওই ঘটনায় স্থানীয় পুলিশের বিরুদ্ধে ‘ঘুষ’ নেওয়ার অভিযোগও তোলেন তারা। এদিন রাতেই মাহি-রকিবের বিরুদ্ধে মামলা দায়ের করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। সেই সূত্রে দেশে ফেরা মাত্রই মাহিকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ২০২১ সালের আগস্টে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। এ সময় তার বাসা থেকে মাদকদ্রব্য উদ্ধারের কথা জানানো হয়। পরবর্তীতে পরীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার এবং তিন দফায় সাত দিনের রিমান্ডে নেওয়া হয়। পরে অবশ্য তিনি সে মামলায় জামিন পেয়েছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »