বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


আক্ষেপ নেই : কাজী জাকিয়া সুলতানা ইতি
প্রকাশ: ৩১ জানুয়ারি, ২০২৩, ১২:১৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আক্ষেপ নেই : কাজী জাকিয়া সুলতানা ইতি

আক্ষেপ নেই তোর এড়িয়ে চলায়
ব্যতিক্রম রাস্তার চৌকাঠ থেকেই
দেখবো না হয় তোকে প্রানভরে
অভিমানী প্রাচীরের গায়ে হাত বুলিয়ে –
না হয় বলে দিবো তোর বিষন্নতার গল্প

নিউজপ্রিন্টের কাগজে লেখা কবিতা
যদি ভিজে যায় বৃষ্টিতে
যদি আদিম খেলায় মত্ত হয় কালি
মিলে মিশে একাকার হয়ে নুয়ে পড়ে সমতলে
ছুয়ে যায় মৃত্তিকার কোমল স্যাঁতস্যাঁতে দেহ
অদৃশ্য হয়ে উঠে ক্রমশ তোর ছায়া
তোর কোমল স্পর্শে না হয় আবার লিখবো
তোর নামে গোটা গোটা অক্ষরে
নিউপ্রিন্টের ময়লাটে সাদা জমিনে

বেরসিক সন্ধ্যায় ওৎপেতে থাকা চোঁখ
পুরানো মলাটে মোড়া ছবির ভাঁজে
যদি অবিরত লুকায় কষ্ট
কয়েক ফোটা অশ্রুর সাথে জেগে উঠে যদি মস্তিষ্ক
হিজিবিজি অক্ষরমালা যদি
আবার সাঁজতে চায় তোর ভালোবাসায়
আবিরের রঙ যদি রাঙাতে চায় তোর দুখানা পা
তবে বুঝে নিবো প্রেম পিপাসায় কাতর
হৃদয়ের শূন্যতা বোঝে….
আক্ষেপ নেই তোর এড়িয়ে চলার
প্রেম অপেক্ষা করতে জানে…….




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »