সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আগুনমুখার তীব্র ভাঙনের কবলে চালিতাবুনিয়া
প্রকাশ: ১৬ আগস্ট, ২০১৯, ১২:৪৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আগুনমুখার তীব্র ভাঙনের কবলে চালিতাবুনিয়া

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি ঃ
উত্তাল আগুনমুখা নদীর তীব্র ভাঙনের কবলে পড়ে চালিতাবুনিয়া ইউনিয়নটি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। এটি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চারদিকে নদীবেষ্টিত একটি বিচ্ছিন্ন দ্বীপ। উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত দক্ষিণের উপক‚লীয় অঞ্চলের এ ইউনিয়নের বাসিন্দারা প্রতি মুহুর্তেই আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছেন। ভাঙনের কবলে পড়ে সহায়সম্বল হারিয়ে অনেকই নিঃস্ব হয়ে অন্যত্র চলে গেছেন।

ইতিমধ্যে আগুনমুখার প্রবল ও অবিরাম ঢেউয়ের আঘাতে ইউনিয়নের উত্তরে গরুভাঙ্গা গ্রাম থেকে দক্ষিণে ছয়নম্বর গ্রাম পর্যন্ত চার কিলোমিটার ওয়াবদা বেঁড়িবাঁধ ভেঙ্গে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর সাথে নদীগর্ভে বিলীন হয়ে গেছে তিন শতাধিক বসতঘর, ফসলীজমি, গাছ-পালাসহ নানা জনগুরুত্বপূর্ণ স্থাপনা। আতঙ্কে আছেন নদী তীরবর্তী বসবাসরত প্রায় তিন হাজার পরিবার। হুমকিতে আছে চালিতাবুনিয়া বাজার, ইউনিয়ন পরিষদ ভবন, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, স্বাস্থ্য কেন্দ্র, আশ্রায়ণ কেন্দ্রসহ নানা স্থাপনা।

বর্ষা মৌসুমে আগ্রাসী আগুনমুখার বিশাল ঢেউয়ের আঁচড়ে পড়ার তীব্রতা দ্বিগুণ বৃদ্ধি পায়। এর সাথে ভাঙনের তীব্রতাও বৃদ্ধি পায়। এ সময় তেজস্বী আগুনমুখা যেন বিধ্বংসী সুনামীরূপ ধারন করে। ভয়ঙ্কর এ নদীটি ভেঙ্গে তছনছ করে দেয় নদী তীরের আশপাশ এলাকা। নদী তীরে থাকা জেলে পরিবারগুলো তখন নির্ঘুম রাত কাটায়।

অচিরেই ভাঙন কবলীত এলাকায় ওয়াবদা বেঁড়িবাঁধ পুনঃনির্মাণ এবং নদী শাসন না করা হলে ভয়াল আগুনমুখার রাক্ষুসে গ্রাসে নদীগর্ভে বিলীন হয়ে পাল্টে যাবে চালিতাবুনিয়ার মানচিত্র। হুমকিতে পড়বে উপকূলের মৎস্য ও কৃষি সম্পদ। নিঃশ্চিহ্ন হয়ে যাবে হাজার হাজার পরিবারের বসতঘরসহ ফসলী জমি।

চালিতাবুনিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান মু. রানা হাওলাদার জানান, খর¯্রােতা আগুনমুখার করাল গ্রাসে ও দানবীয় থাবায় রেডক্রিসেন্ট সোসাইটি চালিতাবুনিয়া ইউনিয়ন কার্যালয় কাম সাইক্লোন শেল্টারটি অকেজো হয়ে নদী তীরে দাঁড়িয়ে আছে। এটি যেকোন সময় নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। অতিদ্রæত সরকারি কোন পদক্ষেপ না নেয়া হলে হয়ত চালিতাবুনিয়া ইউনিয়নটিই একদিন নদীর অতল গহŸরে তলিয়ে যাবে।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মু. মাশ্ফাকুর রহমান জানান, এ সম্পর্কে ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »