সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আগৈলঝাড়ায় হাসপাতালের সেবিকাকে শ্লীলতাহানি, মারধরের অভিযোগ
প্রকাশ: ৩১ জানুয়ারি, ২০২৩, ১:৩৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আগৈলঝাড়ায় হাসপাতালের সেবিকাকে শ্লীলতাহানি, মারধরের অভিযোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি :

বরিশালের আগৈলঝাড়ায় বেসরকারি দুস্থ মানবতার হাসপাতালের চিকিৎসকের সহকারী এক সেবিকাকে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ উঠেছে মালিকের আত্মীয়ের বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। পরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের বাইপাস সড়কের পাশে দুস্থ মানবতার হাসপাতালের চিকিৎসক মেহেনাজ ফারিন সাদমার সহকারীকে সম্প্রতি শ্লীলতাহানি করেন মালিক জুবায়ের হোসেনের মামাতো ভাই মার্কেটিং বিভাগে কর্মরত সোহাগ ফকির। এ ঘটনায় কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেন ভুক্তভোগী। পরে কর্তৃপক্ষ সোহাগকে চাকরিচ্যুত করে।

ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে সেবিকার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় তাকে হাসপাতাল চত্বরে কিলঘুসি ও লাথি মারেন সোহাগ। এতে সেবিকা আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দেন। পরে দুপুরে থানার এসআই মিজানুর রহমান মিশু হাসপাতাল পরিদর্শন করেছেন।

অভিযুক্ত সোহাগ ফকির বলেন, ‌’আমি হাসপাতালে যেতেই পারি, এটি আমার ফুফাতো ভাইয়ের প্রতিষ্ঠান। আমার বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা জানতে চাইলে বলব, মেয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছে, তাকে মারধর করিনি। এটি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ।’ তবে ভুক্তভোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।

লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আগৈলঝাড়া থানার এসআই মিজানুর রহমান মিশু বলেন, তদন্ত করে সোহাগ ফকিরকে আইনের আওতায় আনা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »