মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


আদালতের আদেশের জবাব না দিয়ে বাকেরগঞ্জের নলুয়ায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনের অভিযোগ
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২২, ৬:০৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আদালতের আদেশের জবাব না দিয়ে  বাকেরগঞ্জের নলুয়ায় স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচনের অভিযোগ

মামুনুর রশীদ নোমানী : বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নলুয়া আবুল কাশেম মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২২ বাতিল/স্থগিতের জন্য ৫ জন বাদি হয়ে ১৫ অক্টোবর উপজেলা একাডেমি সুপারভাইজার বারাবর অভিযোগ করেন।

অভিযোগকারী অভিভাবক সদস্যরা হলেন মোঃ আব্দুল সালাম, আব্দুল জলিল হাওলাদার, মোঃ সজল খান, মোঃ নজরুল ইসলাম, তানিয়া বেগম।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিদর্শক, নলুয়া আবুল কাশেম মোল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে এ অভিযোগের অনুলিপি পাঠানো হয়েছে।

অভিযুক্তদের ভিতরে মোঃ আব্দুল সালাম
বলেন অভিভাবক সদস্য’র বৈধ তালিকায় আমার নাম রয়েছে গত ১৯ সেপ্টেম্বর বাকেরগঞ্জ সহকারী জজ আদালতে নির্বাচন অস্থায়ী ভাবে বন্ধের জন্য আবেদন করি। আদালত বিষয় টি আমলে নিয়ে নির্বাচন সংশ্লিষ্ট কতৃপক্ষকে ৭ দিনের শোকজ করেন। কিন্তু তারা জবাব না দিয়ে নির্বাচন পরিচালনা করে যাচ্ছে। নির্বাচন করার মতো কোন পরিবেশ নেই, নীতিমালা পরিপন্থী একতরফা নির্বাচন স্থগিত/ বাতিল করা একান্ত আবশ্যক।

এ বিষয়ে জানতে চাইলে বাকেরগঞ্জ একাডেমিক সুপারভাইজার এনামুল হক বলেন তারা নির্বাচন চলাকালীন সময়ে অভিযোগ দিয়েছে তা গ্রহণ করা হয়েছে। এছাড়া আদালত শোকজ করেছে।
উর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশ অনুযায়ী তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য,আদালতে চলমান মামলার ধার্য্য তারিখ ১৭ অক্টোবর। আদালত কর্তৃক শোকজের জবাব না দিয়েই নির্বাচন সম্পন্ন করেছে সংশ্লিষ্টরা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »