আমতলীতে আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
প্রকাশ: ২৮ মে, ২০২১, ৯:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

মহিউদ্দিন লিমন ,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে আগুনে চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা দাবী করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের আমতলী- কুয়াকাটা আঞ্চলিক সড়কের পাশে খলিয়ান বাসষ্ট্যান্ড সংলগ্ন বাজারের মাদ্রাসা সড়কে মোঃ জাহিদ হাওলাদারের মুদি মনোহরদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা পাশে থাকা অন্যান্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মোতাহার হোসেন তালুকদার ও মনু হাওলাদারের হোটেল, মোফাজ্জেল হোসেনের ঘর, আঃ মন্নান মিয়ার ডেকোরেটরের দোকান এবং হেলাল উদ্দিন মোল্লার একটি ব্যাটারী চালিত ইজিবাইক পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান মালিকরা দাবী করেন।

সংবাদ পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে মালামালসহ চারটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।

প্রত্যক্ষদর্শি স্থাণীয়রা বলেন, আজ ভোর ৪টার দিকে আগুন দেখে ঘটনাস্থলে এসে আগুন নিভাতে চেষ্টা করি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভায়। এতে চারটি ব্যবসা প্রতিষ্ঠান মালামালসহ পুড়ে ছাই হয়ে গেছে।

পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠান মালিক জাহিদ হাওলাদার বলেন, আমার দোকানের বৈদ্যুৎতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আমার দোকানের পাশে থাকা আরো তিনটি দোকার ও একটি ব্যাটারী চালিত ইজিবাইক পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

আমতলী ফায়ার সার্ভিসের ষ্টেশন ইনচার্জ মোঃ তামিম হাওলাদার মুঠোফোনে বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে এনেছি। ধারনা করা হচ্ছে বৈদ্যুৎতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, খবর পেয়েছি, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »