আমতলীতে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু
প্রকাশ: ৪ জুলাই, ২০২০, ৭:৪৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

আমতলী প্রতিনিধিঃ

বরগুনার আমতলী উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা করোনায় আক্রান্ত হয়ে শনিবার সকালে ঢাকার বারডেম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।পরিবার সূত্রে জানা গেছে, গত ২৪ জুন রাত সাড়ে ৮টার দিকে তিনি জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আমতলী হাসপাতালে ভর্তি হন। পরের দিন (২৫ জুন) সকালে তার নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। হঠাৎ তার অবস্থার অবনতি হলে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার বারডেম হাসপাতালে প্রেরণ করা হয়। ওই রাত থেকেই তাকে আইসিইউতে নেয়া হয়। পরে গত ২৭ জুন তার করোনা পজিটিভ রিপোর্ট আমতলী হাসপাতালে এসে পৌছায়। ৮ দিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার সকাল সোয়া আটটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী বলেন, ওই ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত ছিলেন। আমতলী হাসপাতালে তিনি সর্দি, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন। তার ডায়েবেটিস থাকায় শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল। এ কারণে তাকে আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার বারডেম হাসপাতালে পাঠিয়েছিলাম। শুনলাম আজ সকালে তিনি নাকি মারা গেছেন।উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, স্বাস্থ্যবিধি মেনেই তার জানাজা ও লাশ দাফন করা হবে।আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা পরিষদের চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. এমএ কাদের মিয়া, সাধারণ সম্পাদক পৌর মেয়র মো: মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মজিবর রহমান ও উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি সদর ইউপি চেয়ারম্যান মো: মোতাহার উদ্দিন মৃধা।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »