সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আমতলীতে প্রধানমন্ত্রী প্রোগ্রাম করলেও মেয়রের অনুমতি লাগবে’ বক্তব্যের ভিডিও ভাইরাল
প্রকাশ: ৩ মার্চ, ২০২৩, ১:১০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে প্রধানমন্ত্রী প্রোগ্রাম করলেও মেয়রের অনুমতি লাগবে’ বক্তব্যের ভিডিও ভাইরাল

‘একটা জিনিস মনে রাখবেন, সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা যদি আমতলীতে আসেন, একটা প্রোগ্রাম করেন, তাহলে আমতলীর যিনি মেয়র, ওই মেয়রের কাছ থেকে তিনি পারমিশন নেন ওই তারিখের। এটা আপনারা জানেন কিনা জানি না? ওই তারিখে প্রধানমন্ত্রীর সভা হলে তার (মেয়র) কাছ থেকে অনুমতি নিতে হয়। তারপর প্রোগ্রাম সিলেক্ট হয়।’

আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে পুনর্নির্বাচনে আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নৌকা প্রতীকের এক সভায় মঙ্গলবার এ কথা বলেছেন আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম সোহেল মোল্লা।

তার এমন বক্তব্যের ৫০ সেকেন্ডের একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সবার অভিযোগ, পৌর মেয়র পদ এতই বড় যে, প্রধানমন্ত্রীর প্রোগ্রাম করতে হলেও মেয়রের অনুমিত নিতে হয়। দ্রুত আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহেল মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

সভায় আরও উপস্থিত ছিলেন- আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন হাওলাদার, সাবেক চেয়ারম্যান মো. হারুন অর রশিদ, ইউপি সদস্য মো. নাশির মোল্লা ও মতিয়ার রহমান হাওলাদারসহ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আওয়ামী লীগ কর্মী বলেন, পৌর মেয়র পদ কি প্রধানমন্ত্রীর চেয়ে বড়? প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমতলীতে আসতে হলে পৌর মেয়রের অনুমতি লাগবে। এমন জঘন্য বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তারা আব্দুস সালাম সোহেল মোল্লার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন হাওলাদার সভায় উপস্থিত থাকার কথা স্বীকার করে বলেন, নৌকা প্রতীকের সভায় আঠারোগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বক্তব্যে দলের চেইন অব কমান্ড বুঝাতে চেয়েছেন কিন্তু প্রধানমন্ত্রী প্রোগ্রাম করতে হলে পৌর মেয়রের অনুমিত লাগবে এটা কেমন কথা?

তবে তিনি আরও বলেন, পুরো ভিডিও শুনলে হয়তোবা বোঝা যেত তিনি কী বুঝাতে চেয়েছেন?

এ বিষয়ে আঠারোগাছিয়া আওয়ামী লীগ সভাপতি আব্দুস সালাম সোহেল মোল্লার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করলেও তিনি রিসিভ করেননি।

আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান বলেন, ভিডিও আমি শুনেছি। এত বড় ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য কেন তিনি দিয়েছেন তা আমার জানা নেই? এ ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আমার কাছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফোন দিয়ে নিন্দা জানাচ্ছেন।

তিনি আরও বলেন, আমি এ ভিডিওর বিষয়টি বরগুনা জেলা আওয়ামী লীগকে জানাব। তারা যে পদক্ষেপ নিতে নির্দেশ দেন সেই অনুসারে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »