আমতলীতে ব্যবসায়ী গ্রুপে সংঘর্ষে,আহত ১৫
প্রকাশ: ২২ মে, ২০২১, ৬:১৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে ব্যবসায়ী গ্রুপে সংঘর্ষে,আহত ১৫

মোঃ সাইদুর রহমান,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার চুনাখালী বাজারে দু’ব্যবসায়ী গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ ব্যবসায়ী আহত হয়েছে। গুরুতর আহতদের আমতলী ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা ঘটেছে চুনাখালী বাজারে শনিবার (২২ মে) বেলা ১১ টায়।
জানাগেছে, পটুয়াখালীর আউলিয়াপুর এলাকার ব্যবসায়ী মোঃ জাকারিয়া আমতলী উপজেলার ব্যবসায়ী সবুজের কাছে ৮৩ হাজার টাকা পায়। চুনাখালী বাজারে শনিবার দুপুরে এ টাকা চাইতে গেলে সবুজ টাকা দিবে না বলে জানায়। এ নিয়ে সবুজ ও জাকারিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় দু’জনের মধ্যে মারধরের ঘটনা ঘটে। এ খবর বাজারে ছড়িয়ে পরলে পটুয়াখালী সদর উপজেলার আউলিয়া এলাকার ব্যবসায়ী ও আমতলী উপজেলার চুনাখালী এলাকার ব্যবসায়ীরা একাত্রিত হয়। পরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় দুই পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত আরিফ, সবুজ, সোহেল, সোবাহান, মোতালেক হাওলাদার, এজাজুল ও ফারুককে স্থানীয়রা উদ্ধার করে আমতলী ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পাইকারী ব্যবসায়ী জাকারিয়া বলেন, সবুজের কাছে আমি ৮৩ হাজার টাকা পাই। ওই টাকা চাইতে গেলে আমাকে মারধর করেছে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
ব্যবসায়ী মোঃ সবুজ বলেন, পাইকারী ব্যবসায়ী জাকারিয়া পন্যের দাম বেশী রাখায় আমি প্রতিবাদ করায় আমাকে মারধর করেছে। এ নিয়ে দুপক্ষের সংঘর্ষ হয়।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মোঃ শাহাদাত হোসেন বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম হাওলাদার বলেন, বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »