আমতলীতে ভোগদখলীয় জমি ও বসতবাড়ী দখলের চেষ্টা!
প্রকাশ: ৯ মে, ২০২১, ১:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে ভোগদখলীয় জমি ও বসতবাড়ী দখলের চেষ্টা!

মোঃ সাইদুর রহমান, আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলাইরচর এলাকায় প্রবাসী ইলিয়াস হাওলাদার নামের এক ব্যক্তির ভোগদখলীয় জমি ও বসতবাড়ী জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, উপজেলার হলদিয়া ইউনিয়নের কুলাইরচর এলাকার প্রবাসী ইলিয়াস হাওলাদারের কবলাকৃত সম্পত্তি প্রায় ৫০ বছর ধরে ভোগে দখল করে আসছে। উক্ত সম্পত্তির প্রতি কু-দৃষ্টি পরে একই এলাকার একাধিক মামলার আসামী মতলেব প্যাদা গংদের। গত ৭ এপ্রিল ওই ভোগদখলীয় জমি দখল নিতে মোতলেব প্যাদা, জামাল বিশ্বাস ও রিয়াজ বিশ্বাস গংরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা নিয়ে জোর করে প্রবাসীর বাড়ীতে প্রবেশ করে বাড়ীর আইল সিমানার মাটি কেঁটে ফেলে। স্ত্রী খালেদা বেগমকে জীবন নাশের হুমকি প্রদান করেন।

এ ঘটনায় প্রবাসী ইলিয়াস হাওলাদারের স্ত্রী খালেদা বেগম আজ (শনিবার) মতলেব প্যাদা, জামাল বিশ্বাস ও রিয়াজ বিশ্বাসকে আসামী করে আমতলী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

প্রবাসীর স্ত্রী খালেদা বেগম বলেন, আমার স্বামী বিদেশ থাকার সুযোগে একাধিক মামলার আসামী মতলেব প্যাদা আমাদের ভোগদখলীয় জমি ও বসতবাড়ী জোরপূর্বক দখল নিতে বাড়ীর আইল সিমানা কেঁটে ফেলে এবং আমাদের জীবন নাশের হুমকি দেয়।

অভিযুক্ত মতলেব প্যাদার কাছে জানতে চাইলে তিনি এ বিষয় কোন কথা বলবেন না বলে জানান।

আমতলী থানার এসআই শুভ বাড়ৈ মুঠোফোনে জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে তাদের কাগজপত্রসহ থানায় আসার জন্য বলা হয়েছে।

আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহআলম হাওলাদার মুঠোফোনে বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »