আমতলীতে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
প্রকাশ: ২৭ মে, ২০২১, ১১:২৯ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মহিউদ্দিন লিমন,আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলী উপজেলা যুবলীগ নেতা আবুল কালাম আজাদ ও শ্রমিক লীগ এর সাধারণ সম্পাদক হাসান মৃধাকে সন্ত্রাসীরা কুপিয়ে হাত ও পা কেঁটে দেয়ার প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে ছাত্রলীগের পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় ব্যাপক পুলিশি পাহারায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সবুজের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি পৌরশহরের আবদুল্লাহ সুপার মার্কেট থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সভার মধ্যমে শেষ হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাহবুব ইসলামে সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান লিটন, ছাত্রলীগ সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মামুন সবুজ, ছাত্রলীগ নেতা মোঃ তৌহিদুল ইসলাম শুভ, সবুজ মালাকার, ইসফাক আহমেদ ত্বোহা, মেহেদি হাসান, মোঃ রকিব প্রমূখ।

প্রতিবাদ সভায় বক্তারা পুলিশ প্রশাসনের প্রতি সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানান ।

উল্লেখ্য গত (২১মে) রাতে উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের ভাগ্নে যুবলীগ নেতা আবুল কালাম আজাদ ও শ্রমিকলীগ এরলসাধারণ সম্পাদক হাসান মৃধা দাওয়াত খেতে ধানখালী যাওয়ার পথে সদর ইউনিয়নে মাইঠা গ্রামে রাস্তায় ওৎপেতে থাকা সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে ধরে শারিকখালী খালের পাড়ে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আজাদের দুই হাতের বাহু, তালু, কব্জি, দু পায়ের হাটু, গোড়ালী এবং হাসানের দু’হাতের বাহু ও কব্জি কেটে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »