সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আমতলীতে ৪ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ
প্রকাশ: ১৪ জানুয়ারি, ২০২৩, ৫:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আমতলীতে ৪ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ

আমতলী উপজেলার গ্রামাঞ্চলে তরমুজ গাছের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে চাষিরা। এখন কেউ ঘরে বসে নেই। পুরুষের পাশাপাশি পরিবারের নারী সদস্য ও শিশুদের নিয়ে কাজে নেমে পড়েছেন তারা। তাদের যেন একটু ফুসরত নেই। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে মাত্র ২৫০০ হেক্টর। কিন্তু আবাদ হয়েছে ৪ হাজার হেক্টরেরও বেশি । দোআঁশ মাটি তরমুজ চাষের জন্য উপযোগী হওয়ায় এ উপজেলায় রসালো তরমুজ চাষ ভালো হয়। 

উপজেলার ৭টি ইউনিয়নের মধ্যে আঠারোগাছিয়া, কুকুয়া, হলদিয়া, চাওড়া ও সদর ইউনিয়নে তরমুজের ফলন ভালো হয়। চাষিরা ইতোমধ্যে জমি চাষাবাদ করে বীজ রোপণের পর চারা বড় হয়ে গেছে। এখন কৃষকরা তরমুজ চারার পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। 

সরজমিনে উপজেলার চাওড়া, গুলিশাখালী সোনাখালী, গাজীপুর, পাতাকাটা, চন্দ্রা, উত্তর-দক্ষিণ রাওঘা, কুকুয়াহাট ও কৃষ্ণনগর গ্রামগুলো ঘুরে দেখা গেছে, কৃষকরা মাঠে কাজ করছে। মাঠের পর মাঠ চাষাবাদ করে তরমুজ তরমুজ গাছে পরিচর্যা করছেন কৃষকরা । এ কাজ করতে পুরুষর পাশাপাশি পরিবারের নারী ও শিশুরাও মাঠে কাজ করছে। 
গুলিশাখালী গ্রামের সুলতান মিয়া বলেন, বীজের দাম কম থাকায় গত বছরের তুলনায় এ বছর তরমুজ চাষে খরচও কম হবে। 

গাজীপুরের তরমুজ চাষী শহিদ মিয়া জানান, কুকুয়া গ্রামের কালাম হাওলাদার বলেন, গত তিন বছরের লোকসানের বোঝা মাথায় নিয়ে এ বছরও ছয় একর জমিতে তরমুজের চাষ করেছি। 
সোনাখালী গ্রামের নজরুল মিয়া বলেন, তিনি এ বছর ছয় একর জমিতে তরমুজ চাষ করছেন। 
আমতলী উপজেলার কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, এ অঞ্চলে তরমুজের ফলন ভাল হওয়ায় কৃষকরা তরমুজ চাষের প্রতি ঝুকে পড়েছে ।
বিজ্ঞাপন
এ বছর আমতলী উপজেলায় তরমুজের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২ হাজার ৫শ হেক্টর কিন্তু আবাদ হয়েছে ৪ হাজার হেক্টরের ও বেশি।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »