শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আরও ৬ আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ইউএস-বাংলার
প্রকাশ: ১৭ জুলাই, ২০২২, ১:৫৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আরও ৬ আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ইউএস-বাংলার

অনলাইন রিপোর্ট

ভবিষ্যতে বাংলাদেশ থেকে জেদ্দা, রিয়াদ, দাম্মাম, মদিনা, আবুধাবি ও দিল্লি রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আগামীকাল রোববার ইউএস-বাংলা এয়ারলাইন্সের নবম বর্ষে পদার্পণ উপলক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২৩ সালের মধ্যে লন্ডন, রোম, আমস্টারডামসহ ইউরোপের বিভিন্ন গন্তব্যে এবং ২০২৫ সালের মধ্যে নিউইয়র্ক ও টরন্টোতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চলতি বছর ইউএস-বাংলার বিমান বহরে ৪টি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট যোগ করার পরিকল্পনা রয়েছে।

২০১৪ সালের ১৭ জুলাই ইউএস-বাংলা ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে বাংলাদেশের আকাশপথে যাত্রা শুরু করে। পরিকল্পনা অনুযায়ী প্রথম এক বছরের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে সকল বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে স্বল্পতম সময়ে আকাশপথের যোগাযোগ ব্যবস্থাকে সুদৃঢ় করেছে ইউএস-বাংলা।

২০১৬ সালের ১৫ মে দুই বছরের মধ্যে ইউএস-বাংলা ঢাকা-কাঠমান্ডু রুটে প্রথমবারের মতো আন্তজার্তিক ফ্লাইট পরিচালনা করে। বর্তমানে ইউএস-বাংলার আন্তর্জাতিক রুটের মধ্যে রয়েছে কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক এবং গুয়াংজু।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট ১৬টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ৬টি বোয়িং ৭৩৭-৮০০; ৭টি ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এবং ৩টি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট আছে।

যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৯০ শতাংশের অধিক অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড রয়েছে ইউএস-বাংলার।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »