শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


আর্জেন্টিনাকে জুনে ঢাকায় আনার চেষ্টা
প্রকাশ: ১১ জানুয়ারি, ২০২৩, ২:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে জুনে ঢাকায় আনার চেষ্টা

 ক্রীড়া প্রতিবেদক 

প্রায় এক যুগ পর আবারও লিওনেল মেসির বিশ্বজয়ী আর্জেন্টিনা ফুটবল দলকে ঢাকায় আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২০১১ সালে ঢাকায় সংক্ষিপ্ত সফরে মেসিরা যে সুযোগ-সুবিধা পেয়েছিলেন, এবার এলে তাদের আগের চেয়েও বেশি সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। জুন কিংবা জুলাইয়ে ফিফার উইন্ডোতে মেসিদের আনার চেষ্টা করছে বাফুফে। এর এক-দুই মাস আগে ঢাকায় সুযোগ-সুবিধা পর্যবেক্ষণের জন্য আসবে তাদের একটি অগ্রবর্তী দল।

গত মাসে ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয় ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে। বিশ্ব চ্যাম্পিয়ন দলের ম্যাচের ভেন্যুর ফ্যাসিলিটিজ সেই মানের হওয়া প্রয়োজন।

মঙ্গলবার জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে প্রধান অতিথি হিসাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘গত চারটি বিশ্বকাপ দেখার সুযোগ হয়েছে আমার। এর মধ্যে কাতারের স্টেডিয়ামসহ সবকিছুই ছিল অসাধারণ। মেসিরা এর আগে আমাদের এখানে একবার খেলে গেছে। এটুকু বলতে পারি, আগের বারের চেয়ে এবার অনেক বেশি সুবিধা দেওয়া হবে তাদের।’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। এখনো মাঠ প্রস্তুত হয়নি। সূত্রে জানা গেছে, এমনো কাজ বাকি রয়েছে, যার কোনো দরপত্রই হয়নি। এরপরও এপ্রিলের মধ্যে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বাফুফেকে বুঝিয়ে দেওয়ার কথা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘মাঠ আমরা মার্চের মধ্যেই বুঝিয়ে দেব। যাতে দ্রুত খেলা আয়োজন করা যায়। গ্যালারির শেডের কাজ বাইরে থেকেও করা যাবে।’

আর্জেন্টিনার বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে বাংলাদেশে। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে বাংলাদেশে মেসির আর্জেন্টিনাকে আনার বিষয়টি নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ইতোমধ্যে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়েছে। যদিও সেই চিঠির উত্তর এখনো পায়নি বাফুফে।

২০১১ সালের ৬ সেপ্টেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছিল নাইজেরিয়াকে। আর্জেন্টিনার হয়ে একটি গোল করেছিলেন গনজালো হিগুয়াইন ও আনহেল দি মারিয়া। অপর গোলটি ছিল আত্মঘাতী।

এদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনা করছে বাফুফে। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আগের দিন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন। শুধু আর্জেন্টিনার জন্যই সাত মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে হতে পারে। সব মিলিয়ে ম্যাচ আয়োজনে ১০ মিলিয়ন মার্কিন ডলারের মতো হতে পারে।’ তবে এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে সেটা নিয়ে এখনো ভাবছেন না বাফুফে সভাপতি, ‘আগে আর্জেন্টিনাকে নিশ্চিত করতে চাই। এরপর প্রতিপক্ষ ঠিক করা হবে।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »