বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


আল্ট্রা মডার্ন হয়ে পর্দায় আসছেন অধরা খান
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২২, ৯:৪১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আল্ট্রা মডার্ন হয়ে পর্দায় আসছেন অধরা খান

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়িকা অধরা খান। মাতালখ্যাত এই নায়িকাকে এবার শফিক হাসান পরিচালিত ‘দ্য ফ্রড’ (বাটপাড়) সিনেমার নায়িকা হিসেবে দেখা যাবে। এ সিনেমায় আল্ট্রা মডার্ন চরিত্রে তাকে দেখা যাবে।

বুধবার সন্ধ্যায় সিনেমাটিতে অভিনয়ের জন্য অফিসিয়ালি চুক্তিবদ্ধ হন অধরা। 

এ তথ্য নিশ্চিত করে নির্মাতা শফিক হাসান বলেন, ‘ইতোমধ্যে আমরা অধরাকে চুক্তিবদ্ধ করেছি।’ তবে ছবির নায়ক ও অন্যান্য কলাকুশলীদের নিয়ে এখনই কিছু জানাতে চাইছেন না তিনি। 

এই নির্মাতা বলেন, ‘চূড়ান্ত চুক্তি স্বাক্ষর হলেই এ বিষয়ে সবাইকে জানাব। কারণ অফিসিয়ালি চুক্তিবদ্ধ না হওয়া পর্যন্ত মিডিয়ায় কারো নাম বলা ঠিক হবে না। শুধু বলতে চাই, ছবির কাস্টিংয়ে বেশ কিছু চমক থাকছে। সব ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষদিকে ছবির ক্যামেরা ওপেন হবে। এর আগে আমার আরেক ছবি বাহাদুরির পোস্ট প্রডাকশনের কাজ শেষ করতে চাই।’

দ্য ফ্রড ছবি নিয়ে উচ্ছ্বসিত নায়িকা অধরা বলেন, ‘সিনেমাটির গল্প খুবই সুন্দর। আমার কাছে ভালো লেগেছে। তবে ছবিটি নিয়ে এখনই খুব বেশি কিছু বলতে পারব না। এটুকু বলতে পারি, আমার চরিত্রটা খুবই আল্ট্রা মডার্ন। আশা করছি, গুণী নির্মাতা শফিক হাসান দর্শকদের নিরাশ করবেন না।’

এদিকে সম্প্রতি অধরা অভিনীত ‘সুলতানপুর’ সিনেমাটি সেন্সর পেয়েছে। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী এই নায়িকা। সৈকত নাসির পরিচালিত এ সিনেমাটি খুব শিগগিরই মুক্তি পাবে বলেও জানান অধরা। সুলতানপুরে অধরা ছাড়াও আশীষ খন্দকার, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, মৌমিতা মৌ, শাহিন মৃধাসহ অনেকে অভিনয় করেছেন।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »