সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সংবাদে নাম না আসায় সাংবাদিককে পিটুনি 
প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২২, ২:২২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সংবাদে নাম না আসায় সাংবাদিককে পিটুনি 

বরিশাল: প্রকাশিত সংবাদে নাম না আসায় বরিশালের গৌরনদীতে এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিক মোল্লা ফারুক হাসান গৌরনদী উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও একটি অনলাইন নিউজপোর্টালের নির্বাহী সম্পাদক।

তিনি জানান, বিজয় দিবসের অনুষ্ঠান নিয়ে অনলাইন নিউজপোর্টালে একটি সংবাদ প্রকাশ করেন তিনি। সংবাদে উপজেলার নেতৃস্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের নাম দেওয়া হলেও গৌরনদী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা রাশেদ হাওলাদারের নাম না দেওয়ায় ওই নেতা ক্ষিপ্ত হন।

এ ঘটনার জের ধরে শনিবার বিকেলে টরকী এলাকায় সাংবাদিক ফারুক হাসানকে প্রথম দফায় পিটিয়ে আহত করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন ছাত্রলীগ নেতা রাশেদ ও তার সহযোগীরা। এক পর্যায়ে তিনি টরকী বন্দরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আশ্রয় নেন। পরে রাশেদের নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী দ্বিতীয় দফায় হামলা চালিয়ে সাংবাদিক ফারুককে পিটিয়ে গুরুতর আহত করেন।

ফারুক হাসান বলেন, তাদের হামলার ধরনই ছিলে হত্যার করার মতো। তবে বন্দরের ব্যবসায়ীরা এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা।

সাংবাদিক ফারুকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গৌরনদী উপজেলা প্রেসক্লাব, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতারা।

রোববার দুপুরে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি বদরুজ্জামান খান সবুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবুর সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক নেতারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

অপরদিকে টরকী বন্দরের ব্যবসায়ী সাংবাদিক মোল্লা ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন টরকী বন্দরের ব্যবসায়ীরা।

অভিযুক্ত ছাত্রলীগ নেতা রাশেদ হাওলাদারকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন গৌরনদী উপজেলা ছাত্রলীগের নেতারা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »