মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ
প্রকাশ: ২২ জানুয়ারি, ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন মাতবরের বিরুদ্ধে মায়া বেগম নামে এক অন্তঃসত্ত্বা নারীকে মারধরের অভিযোগ উঠেছে।

গত ১৪ জানুয়ারি বিকেলে মাতৃত্বকালীন ভাতার কার্ডের জন্য মেয়ের সঙ্গে চেয়ারম্যানের পরিষদে যান মায়া বেগম।
এ সময় ইউপি চেয়ারম্যান তাকে মারধর করেন বলে অভিযোগ তার।

মারধরে আহত হলে তাকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে বাড়ি ফিরে পরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভেদরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন ওই নারী।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ভেদরগঞ্জ থানার ওসি বাহালুল খান বাহার অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিনের বিরুদ্ধে মায়া বেগম নামে এক নারী একটি লিখিত অভিযোগ করেছেন। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

অভিযুক্ত নারায়ণপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন মাতবরের উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও।

মারধরের শিকার মায়া বেগম নারায়নপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড পুটিয়া গ্রামের আহাম্মেদ আলী খানের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা গেছে, মেয়ে হুমায়রার (২০) জন্য তিন মাস আগে মাতৃত্বকালীন কার্ডের জন্য চেয়ারম্যানের কাছে আবেদন করেন। কিন্তু চেয়ারম্যান তার মেয়ের এনআইডি নিয়েও কার্ড করে দেননি। পরবর্তীতে গত ১৪ জানুয়ারি বিকেলে মাতৃত্বকালীন ভাতার কার্ডের জন্য মেয়ের সঙ্গে চেয়ারম্যানের পরিষদে যান। তখন তার মেয়ের হাত থেকে এনআইডি কার্ড নিয়ে ছিঁড়ে ফেলেন ও ওই নারীকে মারধর করেন।

এ ব্যাপারে মায়া বেগম বলেন, চেয়ারম্যান সালাউদ্দিন মাতবর মেম্বারের মাধ্যমে কার্ড করে দেবেন বলে ৩ হাজার টাকা দাবি করেন। সুদে ৩ হাজার টাকা নিয়ে মেম্বারের মাধ্যমে আমার মেয়ে হুমায়রা ও আমি চেয়ারম্যানের পরিষদে গেলে হঠাৎ করেই আমাকে ও আমার মেয়েকে মারধর শুরু করেন। আমি এর বিচার চাই।

এ ব্যাপারে নারায়নপুর ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিন বলেন, ঘটনার দিন আমি একটি পারিবারিক অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম। তাই পরিষদে যেতে পারিনি। তবে শুনেছি মাতৃত্বকালীন ভাতা নিয়ে মায়া নামে এক নারীর সঙ্গে চেয়ারম্যানের ঝগড়া হয়েছে।

এ ব্যাপারে নারায়নপুর ইউনিয়ন চেয়ারম্যান সালাউদ্দিন মাতবরের বক্তব্যের জন্য বারবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, মারধরের ঘটনা শুনেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »