সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ইন্সটাগ্রাম পোস্টে জয়া আহসানকে আক্রমণ
প্রকাশ: ২৮ মার্চ, ২০২১, ১:৪২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইন্সটাগ্রাম পোস্টে জয়া আহসানকে আক্রমণ
 ৫০ পঞ্চাশ বছর আগে ২৫ মার্চ রাতে সাধারণ মানুষের ওপর পাকিস্তান বাহিনীর হামলে পড়ার ভয়াল রাত স্মরণ করে নিজের ইন্সটাগ্রামে পোস্ট দিয়েছেন অভিনেত্রী জয়া আহসান।

বাংলাদেশের মানুষের ওপর ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নিষ্ঠুরতার কথা স্মরণ করে সম্প্রতি ইন্সটাগ্রামে একটি পোস্ট করেন অভিনেত্রী জয়া আহসান।

জয়া লিখেন, ‘চরমতম নিষ্ঠুরতায় ঠিক আজকের দিন থেকে পাকিস্তানিরা শুরু করেছিল গণহত্যা, বাঙালিদের বিরুদ্ধে, ঠিক ৫০ বছর আগে।’

তিনি লেখেন, ‘গণহত্যার রক্তাক্ত ধাপ পেরিয়ে মাথা উঁচু করে আছে বাংলাদেশ। যে জনতা মুক্তির স্বপ্নে মৃত্যুকে পেরিয়ে যাওয়ার সাহস দেখায়, গণহত্যার কী সাধ্য তাকে নিশ্চিহ্ন করে। শহীদদের অনন্ত শ্রদ্ধা।’

এই পোস্টের নিচে মুহূর্তেই ভরে ওঠে কমেন্ট বক্স। জয়ার ভক্তরা দেশ-বিদেশ থেকে সেখানে কমেন্ট করেন। তবে কিছু ক্ষেত্রে কেউ কেউ ক্ষোভ ঝেড়েছেন জয়ার কমেন্ট বক্সে।

জয়ার কমেন্ট বক্স নিয়ে আনন্দবাজার অনলাইন জানায়, ‘নেটাগরিকরা যেন অপেক্ষা করে বসেছিলেন। পোস্ট পড়তে না পড়তেই ঘপাৎ!’
‘কারও বক্তব্য, আক্ষেপ এটাই যে বাংলাদেশিরা এখনও পাকিস্তানকে ঘৃণার চোখে কেন দেখতে পারে না…’। কারও প্রশ্ন, ‘বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কম কেন’? শুধু তাই নয়, পাকিস্তানের নাগরিকরদের ‘ভাইজান’ সম্বোধন করা নিয়েও আপত্তি জানালেন এক নেটাগরিক।’

স্বাধীনতা দিবসের দিনেও জয়া আহসান আরেকটি পোস্টে বাবার মুখে মুক্তিযুদ্ধের গল্প শোনার স্মৃতিচারণ করেন তিনি।

যেখানে তিনি লেখেন, ‘আমি মুক্তিযুদ্ধ দেখেছি আমার বাবার গল্পে; প্রাণ নিবেদন করা বহু মুক্তিযোদ্ধার কাহিনীতে; পীড়িত নারীর আর্তিতে; বিদেশি বন্ধুদের হাতের আবাহনে; আকাশে উড়ন্ত লাল–সবুজে।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »