● ●


ইরানে হামলার হুমকি: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি তেহরানের
প্রকাশ: ১ নভেম্বর, ২০২৬, ১২:০৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইরানে হামলার হুমকি: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাল্টা হুঁশিয়ারি তেহরানের

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন করে হামলা শুরুর হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে দেশটি। এর ফলে ইরান যুদ্ধ আবারও তীব্র হওয়ার আশঙ্কা বাড়ছে।

৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর ইরানে আবারও সামরিক অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে গতকাল শনিবার বলেছেন, ‘কূটনৈতিক সমাধানের সুযোগ থাকলে আমরা তাতে আগ্রহী।’

.সেনা কর্মকর্তাদের সঙ্গে মোজতবা খামেনির প্রথম আনুষ্ঠানিক বৈঠক, কী নির্দেশ দিলেন.

এদিকে যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ইসরায়েলে গত ২৭ অক্টোবর পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটের আনুষ্ঠানিক ফলাফলের এখনো ঘোষণা হয়নি। তবে হাতে পাওয়া চূড়ান্ত ফলাফলে কোনো দল বা জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পায়নি।

এ দুই মিত্রদেশের নির্বাচনই ইরান যুদ্ধের গতিপথ নির্ধারণে ভূমিকা রাখতে পারে।

.

এর আগে ইরান হরমুজ প্রণালিতে সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট ও যোগাযোগের তারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল।

.

পার্লামেন্ট নির্বাচন শেষ হওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরান সরকারকে ক্ষমতাচ্যুত করার ‘সুযোগ এসেছে, এমন ঐতিহাসিক সুযোগ একবারই আসে’।

তবে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির শীর্ষ সামরিক কমান্ডারদের বলেছেন, ‘যেকোনো মাত্রার বা ধরনের হুমকির জবাব দিতে হবে তাৎক্ষণিক, জোরালোভাবে ও ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা ছাড়াই।’ ইরানের পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

.তেহরান থেকে ফিরে: ‘যুদ্ধরত’ ইরানকে যেমন দেখলাম.

খামেনি সামরিক কমান্ডারদের ইরানের হামলার লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করারও নির্দেশ দিয়েছেন। তালিকায় ‘মার্কিন ও জায়নবাদী শত্রুর মালিকানাধীন সব ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সম্পদ’ অন্তর্ভুক্ত করতে বলেছেন তিনি।

এর আগে ইরান হরমুজ প্রণালিতে সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট ও যোগাযোগের তারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল।

জানা গেছে, মোজতবা খামেনির সঙ্গে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের এটিই প্রথম প্রকাশ্য বৈঠক।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এরপর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন তাঁর ছেলে মোজতবা খামেনি। যদিও সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করার আগে থেকেই তাঁকে আর জনসমক্ষে দেখা যায়নি।

.

‘আমরা আরেকটি যুদ্ধকে ভয় পাই না’

ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রথম দফার বোমা হামলার পর থেকে সাধারণ ইরানিরা ‘এক বছর ধরে অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন’ বলে এএফপিকে জানিয়েছেন তেহরানের গৃহিণী ফরিবা।

.

আমরা আরেকটি যুদ্ধকে ভয় পাই না। ৪৮ বছর ধরেই আমরা যুদ্ধের মধ্যে আছি।

ইব্রাহিম, ইরানের বাসিন্দা

.

তবে ইরানের রাজধানীর অন্য বাসিন্দারা আবার পূর্ণমাত্রার সংঘাত শুরুর আশঙ্কাকে তেমন গুরুত্ব দিচ্ছেন না। চল্লিশোর্ধ্ব বিক্রয়কর্মী ইব্রাহিম বলেন, ‘আমরা আরেকটি যুদ্ধকে ভয় পাই না। ৪৮ বছর ধরেই আমরা যুদ্ধের মধ্যে আছি।’

যুদ্ধ শুরুর পর থেকে তেহরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট জ্বালানির এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়ে পরিবহন করা হতো।

.

গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রণালিটি অতিক্রম করার সময় মাইন বিস্ফোরণে একটি জাহাজে আগুন ধরে যায়।

তার আগের দিন শুক্রবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছিল, ‘কিছু ঘটনার’ মুখে পড়ার পর অথবা মাইন বিস্ফোরণে তিনটি তেলবাহী ট্যাংকারকে যাত্রা বন্ধ করতে হয়েছে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে।

.ইরান কি বিদেশে মার্কিনদের ওপর হামলার পরিকল্পনা করছে, হাতে কী কী ভয়ংকর অস্ত্র




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »