সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন
প্রকাশ: ১৭ মার্চ, ২০২৩, ৮:০৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় বঙ্গবন্ধুর জন্মদিন পালন

নিজস্ব প্রতিবেদক:
বাকেরগঞ্জের পূর্ব বাদলপাড়া দাখিল মাদ্রাসার উদ্যোগে দিনব্যাপী ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ মার্চ শুক্রবার সকাল ৯টায় শুরু হয়ে দিনব্যাপী এই প্রতিযোগিতায় মাদরাসার সকল শিক্ষার্থীরা অংশ নেয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ হারুন অর রশিদ। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার অন্যতম শুভানুধ্যায়ী রিয়াজ উদ্দীন মিন্টু। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ। সভাপতি ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রিয়াজ শিকদার। অনুষ্ঠান বাস্তবায়ন ও পরিচালনায় ছিলেন মাদরাসার শিক্ষকমন্ডলী। ৬ টি পর্বে প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়। তাছাড়া অংশগ্রহণকারী সকলকে শান্তনা পুরস্কার দেওয়া হয়। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে রচনা প্রতিযোগিতায় ১ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এদিকে এ বছর দাখিল পরীক্ষার্থীদেরকে এই অনুষ্ঠানে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদরাসার ম্যানেজিং কমিটির সদস্য সোহেল মাহমুদ, আঃ মাজেদ হাওলাদার ও শাহিন হাওলাদার। শিক্ষার্থী, অভিভাবক সহ শতাধিক লোক অংশ নেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »