উত্তরাধিকার:মাহবুবা ফারুক
প্রকাশ: ১০ জানুয়ারি, ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

উত্তরাধিকার:মাহবুবা ফারুক

মাহবুবা ফারুক
উত্তরাধিকার

বাতাস দোলায় পদ্মকে আলতো করে,

কানে কানে বলে, ঝরে যাবার আগে

একটি পাঁপড়ি রেখে যেয়ো আমার জন্যে,

জলে ডুবতে ডুবতে পদ্ম চমকে ওঠে,

না, না, আমাকে ছুঁয়ো না, রেখো না স্মৃতি,

তাহলে সাপে কাটবে, ছোবল দেবে,

সব ফুলে হয় না মালা হয় না পুজো।

তোমার সারা গায়ে ছড়াবে বিষ বিনাকারণে,

আমার গোপন ব্যথা না হোক কারও উত্তরাধিকার।

 

লেখক:
মাহবুবা ফারুক,
জন্ম নেত্রকোণা জেলার বারহাট্টায়।
পেশায় শিক্ষক। প্রকাশিত বইয়ের নাম, শিশুতোষ- প্রজাপতি, ভূতের বাড়ি কয়েকদিন, মা পাখি বাচ্চা পাখি, বাচ্চা পাখি ফিরে এলো মা পাখিটার কাছে, বনে এক বাঘ ছিল, পরিবিবির সাথে দেখা হয়েছিল, ভূতের বংশধর প্রভৃতি। এছাড়া আছে কবিতার বই- শুক্লা দ্বাদশী ও টুকরো করলে নেবো না আকাশ, বদলে যাওয়া দৃশ্যগুলো। ছোটবেলায় স্কুল ম্যাগাজিনে লেখালেখির শুরু। প্রথম লেখা ছাপা হয়েছিল ‘বেগম’ পত্রিকায়। বিটিভির তিনি তালিকাভূক্ত গীতিকার । বিটিভিতে প্রচার হয়েছে তাঁর লেখা নাটক।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »