মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


এই বয়সেও দশমিনায় রিকশা চালিয়ে জীবন চলে
প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০১৯, ১:৫১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

এই বয়সেও  দশমিনায় রিকশা চালিয়ে জীবন চলে

সঞ্জয় ব্যানার্জী,দশমিনা(পটুয়াখালী) থেকেঃ
এই বয়সেও রিকশা চালিয়ে জীবন চলে পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৃত্যু আঃ গনি সরদারের ছেলে মোঃ বারেক সরদার(৭০)। তার বাবা মৃত্যুর সময় ২২তিল জমি ছাড়া আর কিছুই রেখে যেতে পারেননি। তাই তিন বেলা খাবার জোটানোর জন্য ছোট বেলায় কাজে নামতে হয়। কখন যে রিকশার চাকা আর প্যাডেলের সঙ্গে তার জীবন আটকে যায় তা তিনি নিজেও জানেন না।
বারেক সরদার জানান, তার সংসারে স্ত্রী, তিন ছেলে ও চার মেয়ে রয়েছে। ছেলে-মেয়েদের বিয়ে দিয়েছেন। মেয়েরা চলে গেছে অন্যের সংসারে আর ছেলেরা স্ত্রী-সন্তান নিয়ে আলাদা হয়ে গেছে। এখন বুড়ো-বুড়ি দু’জনের সংসার। শরীর আর আগের মতো ঠিক নেই। আগে প্যাডেলের রিকশা (বাংলা রিক্সা) চালাতেন। শরীরে আগের মতো জোর না পাওয়ায় ব্যাটারিচালিত রিকশা চালায়। আগের মত তার রিকশায় যাত্রীও উঠেনে। তিনি বলেন, রাস্তায় রোজগারও ভালো না আর প্রায়ই অসুস্থ থাকি। অনাহারে অর্ধাহারে দিন চলে। সরকারি কোনো সহায়তাও পাচ্ছি না। বয়স্কভাতা কিংবা এ ধরনের কোনো সহায়তা পেলে শেষ জীবনের কয়েকটি দিন শান্তিতে কাটাতে পারতাম
দশমিনা উপজেলার নির্বাহী কর্মকর্তা শুভ্রা দাস বলেন, বয়স্ক ভাতার বিষয়ে আমাদের কাছে ইউপি চেয়ারম্যানরা তালিকা পাঠান। ইউপি চেয়ারম্যানদের বলা আছে- যারা বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য তাদের নাম তালিকাভুক্ত করার জন্য।
তিনি আরও বলেন, আমাদের কাছে যদি কেউ এসে বলে যে সে বয়স্ক ভাতা পাওয়ার যোগ্য, কিন্তু পাচ্ছেন না । অবশ্যই আমরা তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »