● ●


এক দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন কলেজশিক্ষার্থী শীতল
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ১:২৮ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

এক দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন কলেজশিক্ষার্থী শীতল

আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে এক দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতীকী দায়িত্ব পালন করেছেন কলেজশিক্ষার্থী শীতল। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের প্রতীকী দায়িত্ব গ্রহণ করেন ঢাকার একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী।

কন্যাশিশুর শিক্ষা, নেতৃত্বের সুযোগ সৃষ্টি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘গার্লস টেকওভার’ উদ্যোগের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে কিশোরীরা প্রতীকীভাবে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দূতাবাস ও উন্নয়ন সংস্থার নেতৃত্বের আসনে বসার সুযোগ পায়। এর মধ্য দিয়ে কন্যাশিশুদের নেতৃত্বের সক্ষমতা, আকাঙ্ক্ষা ও অধিকারের বিষয়টি সমাজে তুলে ধরা হয়।

প্রতীকী দায়িত্ব গ্রহণের অনুভূতি জানিয়ে শিক্ষার্থী শীতল বলেন, ‘শিক্ষার সত্যি কোনো বিকল্প নেই; আর এই মুহূর্তে আমাদের হাতে যে সময়টুকু আছে, সেটিই আমাদের সবচেয়ে বড় সম্পদ। স্যারের দেওয়া উপদেশ ও শিক্ষাগুলো আমি আজীবন মনে রাখব। নিজের পড়াশোনা শেষ করে স্বপ্নের ঠিকানায় পৌঁছানোর জন্য আজ নিজেকে আগের চেয়েও অনেক বেশি সংকল্পবদ্ধ মনে হচ্ছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘শীতলের মতো প্রতে৵ক কন্যার স্বপ্নকে এগিয়ে নিতে শিক্ষার দরজা খোলা রাখতে হবে। তাদের কথা শুনতে হবে, সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের সুযোগ দিতে হবে। কন্যাশিশুর শিক্ষা ও অধিকারে বিনিয়োগ একটি সমতাপূর্ণ ভবিষ্যৎ গড়ার ভিত্তি।’

প্রতীকী দায়িত্ব পালনের অংশ হিসেবে শীতল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিভিন্ন আলোচনায় অংশ নেন। এসব আলোচনায় তিনি বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, শিশুর অধিকার সুরক্ষা এবং তরুণীদের নেতৃত্ব প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

এ বছর আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ‘বাল্যবিবাহ বন্ধ করুন এবং কন্যাশিশুর অধিকারে বিনিয়োগ করুন’। বাংলাদেশে দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »