● ●


সোনার দোকানে সিআইডি পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার তিনজন রিমান্ডে
প্রকাশ: ১২ অক্টোবর, ২০২৬, ১:৪২ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

সোনার দোকানে সিআইডি পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার তিনজন রিমান্ডে

পুরান ঢাকার তাঁতীবাজারে সিআইডি পরিচয়ে একটি সোনার দোকানে ঢুকে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তার তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন এস এম মোস্তাক আহমেদ (৬৫), মো. হাসান শেখ (৩৮) ও মো. আবুল কালাম আজাদ (৫২)।

আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. এজাজুল হক আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগে বলা হয়, ৬ অক্টোবর কোতোয়ালি থানার তাঁতীবাজার এলাকার ‘আশীর্বাদ’ নামের একটি সোনার দোকানে আসামিরা জোর করে ঢোকেন। পরে অবৈধ হুন্ডি ব্যবসার অভিযোগ তুলে তাঁরা দোকানের মালিক লিটন দেবের ভাই ও ছেলেকে সিআইডি পরিচয়ে ভয়ভীতি দেখান এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁদের তুলে নেওয়ার হুমকি দেওয়া হয়।

বিষয়টি তাৎক্ষণিকভাবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগকে (ডিবি) জানানো হয়। খবর পেয়ে গোয়েন্দা কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. এনায়েত কবীর সোয়েবের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে হাতেনাতে আটক করে।

আটকের সময় তাঁদের কাছ থেকে একটি সিআইডি জ্যাকেট, এক জোড়া হাতকড়া, পুলিশের ক্যাপ, সিলযুক্ত আইডি কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় ওই দিনই দোকানমালিক লিটন দেব বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা মো. এজাজুল হক আদালতকে জানান, সিআইডি পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবির ঘটনায় জড়িত চক্রের মূল রহস্য উদ্‌ঘাটন, অন্য সহযোগীদের শনাক্ত এবং সংশ্লিষ্ট মালামাল উদ্ধারের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

মো. এজাজুল হক প্রথম আলোকে বলেন, আসামিদের ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি নিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাঁদের জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »