আইভি স্যালাইন নিয়ে ডায়রিয়া রোগীদের পাশে সাংসদ
প্রকাশ: ৩০ এপ্রিল, ২০২১, ৮:০০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

আইভি স্যালাইন নিয়ে ডায়রিয়া রোগীদের পাশে সাংসদ

রাব্বি আহমেদ, বরগুনা :

অ্যাডভোকেট সুনাম দেবনাথ সিভিল সার্জন ডা. মারিয়া হাসানের হাতে এক হাজার ১০০ ব্যাগ আইভি স্যালাইন তুলে দেন।
সদর হাসপাতালে চিকিৎসাধীন ডায়রিয়া রোগীদের মাঝে স্যালাইন বিতরণ করেছেন বরগুনা- ১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

শুক্রবার সকাল ১০ টায় সাংসদের পক্ষে তাঁর ছেলে অ্যাডভোকেট সুনাম দেবনাথ সিভিল সার্জন ডা. মারিয়া হাসানের হাতে এক হাজার ১০০ ব্যাগ আইভি স্যালাইন তুলে দেন।

এসময় সুনাম দেবনাথ বলেন ‘বাংলাদেশসহ গোটা পৃথিবী এখন করোনা মহামারীর ক্রান্তিকাল পাড় করছে। এর মধ্যে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে আশঙ্কাজনকভাবে। ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়ানো মানুষ হিসেবে যেমন কর্তব্য; তেমনি সহায়তার হাত বাড়ানো সামর্থবান মানুষের দ্বায়িত্ব। আমি ব্যক্তিগতভাবে ডায়রিয়া আক্রান্ত রোগীদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে স্যালাইনগুলো দিয়েছি; যাতে কিছুটা হলেও তারা সংকট কাটিয়ে উঠতে পারেন’।
স্যালাইন বিতরণের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু, মাওঃ আলতাফ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ প্রমূখ।সিভিল সার্জন ডা. মারিয়া হাসন জানান, বরগুনায় ডায়রিয়া প্রকোপ কিছুটা কমে আসছে, গত ২৪ ঘন্টায় মোট ১৪৬ জন জেনারেল হাসপাতালে ভর্তি আছেন। তিনি বলেন, “সাংসদের দেয়া স্যালাইনে আমাদের সংকট কেটে যাবে। আশা করছি আমরা দ্রুত ডায়রিয়া সমস্যা থেকে উত্তরণ ঘটাতে সামর্থ হবো”




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »