● ●


এবার অন্যের সিনেমায় নায়ক-নায়িকা অনন্ত-বর্ষা
প্রকাশ: ৩০ আগস্ট, ২০২২, ১২:২৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

এবার অন্যের সিনেমায় নায়ক-নায়িকা অনন্ত-বর্ষা

বিনোদন রিপোর্ট

২০১০ সালে পর্দায় আসেন আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। ‘খোঁজ: দ্য সার্চ’র মাধ্যমে নায়ক-নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন তারা।

এরপর গত একযুগে এসেছে আরও ৬টি চলচ্চিত্র। যার প্রতিটিই প্রযোজনায় ছিলেন অনন্ত। সর্বশেষ ছবি ‘দিন: দ্য ডে’তে সমালোচিত হওয়ায় ঘোষণা দিয়েছিলেন, তিনি আর আগের অনন্ত নেই। ক্ষোভ প্রকাশ করে জানিয়েছিলেন, আর ছবি প্রযোজনা করবেন না।

তাই অনেকেই ধরে নিয়েছিলেন- রূপালি পর্দা বিদায় নিচ্ছেন এই তারকা। তবে আপাতত তা হচ্ছে না। আবারও তাদের পর্দায় পাওয়া যাবে।

‘কিল হিম’ নামের নতুন ছবিতে দেখা যাবে অনন্ত-বর্ষাকে। তবে প্রযোজনায় থাকছেন না অনন্ত। এটি প্রযোজনা ও পরিচালনা করবেন মো. ইকবাল। তিনি জানান, বড় আয়োজনের একটি মহরতের মধ্যে দিয়ে ছবিটির বিস্তারিত জানানো হবে ৩ সেপ্টেম্বর।

নির্মাতা ইকবাল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কে থাকবে, তা আগামী ৩ তারিখ ঘোষণা করবো। এদিন সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। সেখানে নতুন ছবির ঘোষণা দেব। নাম ‘কিল হিম’।
বিষয়টি নিশ্চিত হওয়া গেছে অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্র থেকেও।

এ ছবিতে আরও থাকছেন কলকাতার অভিনেতা রাহুল ও বাংলাদেশের মিশা সওদাগর।

জানা গেছে, পুরোপুরি অ্যাকশন ঘরানার সিনেমা ‘কিল হিম’। এ ছবির জন্য টানা শুটিংয়ে অংশ নেবেন অনন্ত-বর্ষা। আসছে রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »