সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


এসআইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
প্রকাশ: ২৪ জানুয়ারি, ২০২৩, ১১:৫৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

এসআইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় এক এসআইয়ের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা ও প্রভাব বিস্তার করে হয়রানির অভিযোগ উঠেছে। অভিযুক্ত এসআইয়ের নাম মো. বেলায়েত হোসেন। তিনি পিরোজপুর জেলায় ডিএসবিতে কর্মরত আছেন।

এ ঘটনায় মঙ্গলবার সকালে উপজেলা সদরের ডাকবাংলো অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করেছেন মো. খলিলুর রহমান সিকদার নামে এক ভুক্তভোগী।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, পিরোজপুর জেলায় ডিএসবিতে কর্মরত এসআই মো. বেলায়েত হোসেন দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের মৃত আবদুল সোবাহান সিকদারের ছেলে মো. খলিলুর রহমান সিকদারের ৬৯৬ দাগের সাড়ে ২৩ শতাংশ জমি ভুয়া দলিল করে নিজের দাবি করেন। এ নিয়ে ওই এসআইয়ের কেনা জমির মালিক দাবি করা পক্ষের সঙ্গে খলিলুর রহমান সিকদারের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

জমি সংক্রান্ত বিষয় নিয়ে খলিলুর রহমান মামলা করলে এসআই বেলায়েত তাকে নানাভাবে হয়রানি করেন এবং বারবার প্রভাব বিস্তার করে মিথ্যা প্রতিবেদন আদালতে দাখিল করাচ্ছেন।

অভিযোগের বিষয় এসআই বেলায়েত হোসেন বলেন, অভিযোগ সত্য নয়। তিনি ১০ বছর আগে জমি ক্রয় করেছেন। জমি তার দখলে আছে। তিনি কাউকে হয়রানি করছেন না। বরং তাকেই হয়রানি করা হচ্ছে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »