বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কমলাপুর-সদরঘাটে ঢাকামুখী মানুষের ভিড়
প্রকাশ: ১৭ জুলাই, ২০২২, ২:০২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কমলাপুর-সদরঘাটে ঢাকামুখী মানুষের ভিড়

অনলাইন ডেস্ক

প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটানোর পর রাজধানীতে ফিরছে মানুষ। গেল সপ্তাহে ঈদের ছুটি শেষ হলেও অনেকেই ফিরেননি রাজধানীতে। আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে পুরোপুরি কর্মযুদ্ধ। অফিস, আদালত, গার্মেন্ট, কলকারখানাসহ সব প্রতিষ্ঠানই চলবে স্বাভাবিক গতিতে। রাজধানী ফিরে পাবে চিরচেনা রূপ। তাই ট্রেন, বাস, লঞ্চে ঢাকা ফেরা মানুষের চাপ রয়েছে।
দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শনিবার (১৬ জুলাই) সকালে কমলাপুর স্টেশনে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের ভিড়। ট্রেনের আসন না পেয়ে অনেকেই দাঁড়িয়ে এসেছেন। ব্রাহ্মণবাড়িয়ার আঁখাউড়া থেকে তিতাস ট্রেনে আসা কয়েকজন যাত্রী জানান, ট্রেনে প্রচুর ভিড় ছিল। তাছাড়া গরমে অতিষ্ঠ হয়ে উঠে যাত্রীরা। ভিড়ের কারণে পকেটমারদের কবলে পড়ে অনেকেই মোবাইল মানিব্যাগ হারিয়েছেন।

কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সারওয়ার জানান, জয়পুরহাটে একতা এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সেটির কারণে নীলসাগর এক্সপ্রেস দেরি হচ্ছে।

এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ছিল ঢাকামুখী মানুষের ভিড়। শনিবার সকাল ৮টা পর্যন্ত ৭৫টি লঞ্চ ভিড়েছে সদরঘাটে। সকাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসতে থাকে মানুষ। চাঁদপুর থেকে আসা আলম হোসেন বলেন, ঈদের আগের দিন থেকে এক সপ্তাহ ছুটি কাটিয়েছি। কাল থেকে কাজে যোগ দেব। তাই আজ সকালেই চলে আসলাম।

বিআইডব্লিউটিএ এর কর্মকর্তারা জানান, রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে ৭৫ টি লঞ্চ এসেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »