মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


করোনা উপসর্গ নিয়ে মেহেন্দিগঞ্জের লিটন  মারা যাওয়ায় লাশ গ্রহন করেনি স্বজনরা, দাফন করলো পুলিশ 
প্রকাশ: ২১ এপ্রিল, ২০২০, ৮:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

করোনা উপসর্গ নিয়ে মেহেন্দিগঞ্জের লিটন  মারা যাওয়ায় লাশ গ্রহন করেনি স্বজনরা, দাফন করলো পুলিশ 

স্টাফ রিপোর্টার: বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের লালকুঞ্জ এলাকার বেদে যুবক লিটনের লাশ গ্রহন করেনি স্বজনরা।

ফলে দুই দিন হাসপাতালের লাশ ঘরে পড়েছিল মৃতদেহটি। তবে শেষ পর্যন্ত স্বজন না পেয়ে ৩২ বয়সি ওই মৃত যুবকের দায়িত্ব নিয়ে সেই মরদেহের গোসল, জানাজা ও দাফন সম্পাদন করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) ওই মরদেহের জানাজা ও দাফন শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) আরাফাত রহমান হাসান।

জানাগেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের লালকুঞ্জ এলাকার বাসিন্দা লিটন নামের এক বেদে যুবকের করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়।

কিন্তু মৃত্যুর পর তার মরদেহ বুঝিয়ে দেয়ার জন্য স্বজনদের খোঁজ করা হলেও তাদের কোন সন্ধান আর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ওই যুবকের মৃত্যুর খবরের পরপরই স্বজনরা ভয়ে পালিয়ে যায়।

পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মো. শাহাবুদ্দিন খান- বিপিএম (বার) এর নির্দেশনায় ও কোতয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) নুরুল ইসলামের তত্ত্বাবধানে এসআই আরাফাত রহমান হাসান ও মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে জানাজা শেষে ওই যুবকের দাফন কাজ সম্পাদন করেন।

এদিকে বরিশাল শেবাচিম হাসপাতাল পরিচালক ডা. বাকির হোসেন জানান, লিটন নামের ওই ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। কিন্তু তার শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »