সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় মুগ্ধতা ছড়াল ‘গুটি’
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:৩১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কুমিল্লায় মুগ্ধতা ছড়াল ‘গুটি’

শীতের সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মিলনায়তন চলচ্চিত্রপ্রেমী তরুণ-তরুণীর পদচারণে মুখর হয়ে ওঠে। এদিন চরকির উদ্যোগে ‘গুটি’ সিরিজের দুটি বিশেষ পর্বের প্রদর্শনী হয়। দর্শকের সঙ্গে বসে পর্ব দুটি উপভোগ করেন এই সিরিজের অভিনেত্রী আজমেরী হক বাঁধন, মৌসুমী হামিদ, অভিনেতা শাহরিয়ার নাজিম জয়, শরীফ সিরাজ, পরিচালক শঙ্খ দাস গুপ্ত, এ ফর অ্যাকশনের রাসেল মাহমুদ ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি।

‘গুটি’র অভিনয়শিল্পী, পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের অভিজ্ঞতার গল্প এবং সিরিজের দুটি পর্ব দেখে মুগ্ধ কুমিল্লার চলচ্চিত্রপ্রেমীরা। এই সিরিজের শুটিং কুমিল্লায় হওয়ায় আগত দর্শকের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে। আয়োজকেরা জানান, সন্ধ্যা সাড়ে ছয়টায় কুমিল্লা টাউন হল মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন সিরিজের অভিনেতা ও অভিনেত্রীরা। তাঁরা শহর কুমিল্লার প্রশংসা করেন, একই সঙ্গে শুটিংয়ের সময়ের নানা ধরনের মজার স্মৃতি সবার কাছে বর্ণনা করেন।

পরিচালক শঙ্খ দাসগুপ্ত বলেন, ‘কুমিল্লার আলো–বাতাস আমাকে মুগ্ধ করে। ঢাকার কাছের অতি প্রিয় মফস্‌সল শহর কুমিল্লা। কৈশোরে এখানে ছিলাম। সেই স্পটগুলো নিয়ে সিরিজটি করি।’ জয় বলেন, ‘কুমিল্লা সদর হাসপাতালে আমার জন্ম। এই শহর আমাকে টানে। তাই বারবার ছুটে আসি।’ অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেন, ‘কুমিল্লার ইস্টার্ন মেডিকেল কলেজে আমাদের শুটিং হয়েছে। এর বাইরে কুমিল্লা শহরের বিভিন্ন স্থানে শুটিং হয়েছে। মজার সব স্মৃতি এখানে।’

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, গুটি সাত পর্বের ওয়েব সিরিজ, এখানে দুটি পর্ব দেখার সুযোগ রয়েছে। আপনারা ভিন্নভাবে এখানে ছবি দেখছেন। ছবি চলছে, অভিনেতা–অভিনেত্রীরাও আছে, এটি দারুণ ব্যাপার।

কুমিল্লায় ওয়েব সিরিজ ‘গুটি’র দুই পর্বের বিশেষ প্রদর্শনী দর্শকের মধ্যে মুগ্ধতা ছড়িয়েছে। দেখা শেষে ইতিহাসবিদ আহসানুল কবীর বলেন, “‘গুটি” অসাধারণ সিরিজ। দেখে ভালো লাগল।’ অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল হক বলেন, দারুণ সিরিজ ‘গুটি’। ভিন্ন আঙ্গিকে তৈরি। ভালো লেগেছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »