সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কেন পুরুষদের ঘৃণা করে অভিনেত্রী  মধুমিতা
প্রকাশ: ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:৩৯ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

কেন পুরুষদের ঘৃণা করে অভিনেত্রী  মধুমিতা
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিক চলাকালীনই প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে চুপচাপ আইনি বিয়ে সেরে নিয়েছিলেন মধুমিতা। কিন্তু ২০১৯-এর শেষের দিকেই সামনে আসে এই জুটির বিচ্ছেদের খবর।

সৌরভের সঙ্গে বিচ্ছেদের পর এখন ক্যারিয়ারই মধুমিতার জীবনের মূল ফোকাস। রীতিমতো নিজের ভোলবদলে একের পর এক ছবিতে কাজ করে চলেছেন তিনি। তবে বিচ্ছেদের এত বছর পেরিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে—মধুমিতা কি এখনও সিঙ্গেল? ভারতীয় একটি গণমাধ্যম তাকে এই প্রশ্নটিই করেছি। উত্তরে এ অভিনেত্রী বলেন, ‘আমি কাজের সঙ্গে কমিটেড। আর বিশ্বাস করুন আই হেট ম্যান (আমি পুরুষদের ঘৃণা করি)।’

গেল ২০২২ সালটা মধুমিতার ক্যারিয়ারের জন্য সুখকর ছিল। পরিকল্পনা অনুযায়ী কাজ করে গেছেন। এ কারণে খুশি তিনি। মধুমিতার কথায়, ‘২০২২ সালে যত পরিশ্রম করেছিলাম, এখন তার ফল পাওয়ার অপেক্ষা। জানুয়ারি মাসেই সেই ফল অবশ্য একটু একটু পেতে শুরু করেছি। ২০২২ সালটা যেমনভাবে পরিকল্পনা করেছিলাম ঠিক তেমন ভাবেই কেটেছে।’

তিনি বলেন, ‘প্রচুর কাজ করতে চেয়েছিলাম। নিজেকে সারাক্ষণ ব্যস্ত রাখতে চেয়েছিলাম। তেমনটাই হচ্ছে। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করছি। তবে মুড়ি-মুড়কির মতো সবই একধরনের কাজ করছি না। বিভিন্ন ধরনের কাজ করছি, সেটাই ভাল লাগছে। সব ধরনের কাজের জন্য আমায় প্রচুর সময় দিতে হচ্ছে।’

মধুমিতা শুধু টলিউডে কাজ করতে চান না। সামনে অন্য ভাষার, অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান। সেভাবেই এগোচ্ছেন তিনি। জানা গেছে, একটি হিন্দি সিনেমায়ও কাজের কতা চলছে তার।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »