● ●


কোন দেশে পড়বেন, লক্ষ্য বুঝে বেছে নিন সঠিক গন্তব্য
প্রকাশ: ১৫ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

কোন দেশে পড়বেন, লক্ষ্য বুঝে বেছে নিন সঠিক গন্তব্য

বিদেশে পড়ার স্বপ্ন অনেকেরই আছে। কিন্তু কোন দেশ ভালো হবে, তা নিয়ে অনেকেই দ্বিধায় পড়েন। কেউ দ্রুত ডিগ্রি চান, কেউ কম খরচে পড়তে চান, আবার কেউ পরিবার নিয়ে যেতে চান। তাই আগে ঠিক করুন আপনার লক্ষ্য কী। তারপর সে অনুযায়ী দেশ বেছে নিন।

যুক্তরাজ্য: সহজ আবেদন, একাধিক ভর্তির সময়

ব্যাচেলর, মাস্টার্স বা গবেষণা—সব ধরনের কোর্সের জন্যই যুক্তরাজ্যে সুযোগ আছে। বছরে একাধিকবার ভর্তির সুযোগ থাকায় সময় মেলানো সহজ। আবেদনের আগে নিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র জেনে নিলে কাজ অনেক সহজ হয়।

যুক্তরাষ্ট্র: বৃত্তির সুযোগ ও গবেষণা

সেখানে বিশ্ববিদ্যালয় অনেক, বিষয়ও অনেক। গবেষণা, প্রযুক্তি বা ব্যবসায় পড়তে চাইলে সুযোগ বেশি। অনেক বিশ্ববিদ্যালয় মেধার ভিত্তিতে বৃত্তি দেয়, ফুলব্রাইটের মতো সরকারি বৃত্তিও আছে। তবে এগুলো নির্দিষ্ট কিছু কোর্সের জন্য, আর প্রতিযোগিতাও অনেক বেশি। তাই আগে থেকে ভালোভাবে প্রস্তুতি নিন।

কানাডা: পড়া ও কাজের পাশাপাশি পিআরের পথ

ইংরেজিভাষী এই দেশে পড়ার পাশাপাশি কাজের অভিজ্ঞতা পাওয়াও সম্ভব। তবে সেখানকার নিয়ম প্রায়ই বদলায়, তাই আবেদনের আগে সর্বশেষ তথ্য দেখে নিন।

নেদারল্যান্ডস ও নরওয়ে: পরিবার নিয়ে পড়ার বিকল্প

পরিবার নিয়ে যেতে চাইলে এই দুই দেশ ভাবতে পারেন। তবে সঙ্গীর কাজের সুযোগ, খরচের সামর্থ্য আর ভিসার শর্ত প্রতিটি কোর্সে আলাদা হয়। ভর্তির আগে কাউন্সেলরের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে নিন।

মালয়েশিয়া ও ইতালি: কম খরচে পড়ার বিকল্প

মালয়েশিয়ায় ইংরেজিতে পড়ানো হয়, আর খরচ তুলনামূলক কম। দেশটির দূরত্ব বাংলাদেশের কাছেও। ইতালির সরকারি বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি অনেক কম। শিল্প, ডিজাইন ও প্রকৌশলের জন্য দেশটি বিখ্যাত।

ব্রিটিশ কাউন্সিল ও প্রথম আলোর আয়োজনে ‘স্টাডি অ্যাব্রোড ফেয়ার ২০২৬’–এ এইচ অ্যান্ড এইচ গ্লোবাল এডুকেশনের ৭ নম্বর স্টলে আসুন।

১৬ ও ১৭ অক্টোবর (শুক্র ও শনিবার) রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ ফেয়ার। আপনার ফলাফল, বাজেট আর লক্ষ্য নিয়ে বসুন। আমরা দেখিয়ে দেব কোন দেশ আপনার জন্য সবচেয়ে ভালো।

ফেয়ারে আমাদের অফারগুলো হলো—ইউরোপের জন্য ফাইল খুললে দুই মাসের আইইএলটিএস কোর্স বিনা মূল্যে (শর্ত প্রযোজ্য)। যুক্তরাজ্যের ভিসা পেলে আইইএলটিএস রেজিস্ট্রেশনে ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য)। বিস্তারিত জানতে স্টলে যোগাযোগ করুন। ভর্তি থেকে ভিসা পর্যন্ত আমাদের কাউন্সেলররা আপনার সঙ্গে থাকবেন।

যোগাযোগ: ফ্ল্যাট–৩বি, বাড়ি–৫০, রোড–২৮, গুলশান–১, ঢাকা–১২১২।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »