বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


খুলনায় গৃহবধুর শরী‌রে এ‌সিড নি‌ক্ষেপ !
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২২, ৯:১১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

খুলনায় গৃহবধুর শরী‌রে এ‌সিড নি‌ক্ষেপ !

ফকির শহিদুল ইসলাম,খুলনা থেকেঃ
খুলনার কয়রা উপ‌জেলার ম‌হেশ্বরীপুর ইউ‌নিয়‌নের গিলাবা‌ড়ি কু‌চির মোড় নামক স্থা‌নে বসবাসকারী এক ম‌হিলার গা‌য়ে এ‌সিড নি‌ক্ষে‌পের অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

শুক্রবার (২৪ সে‌প্টেম্বর) দিবাগত রাত তিনটার দি‌কে শামীমা নাসরিন (৩৫) নামক গৃহবধ‌ুর শরী‌রে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা এ‌সিড নি‌ক্ষেপ ক‌রে‌ছে ব‌লে ভুক্ত‌ভোগী ও তার প‌রিবা‌রের দা‌বি। তি‌নি স্থানীয় আব্দুল গফ্ফার গাজীর মে‌য়ে। আহত শামীমা ব‌লেন, নিজ শয়ন ক‌ক্ষে প্রতি‌দি‌নের ন‌্যায় ঘু‌মি‌য়ে প‌ড়ি। আক‌স্মিক শরী‌রে জ্বালা পোড়ায় জে‌গে উ‌ঠি এবং চিৎকার দি‌য়ে বা‌ড়ির সকল‌কে ডা‌কি। ত‌বে কে বা কারা এ‌সিড নি‌ক্ষেপ ক‌রে‌ছেন সেটা জা‌নেন না তি‌নি।

তি‌নি ভোর সা‌ড়ে ৫টায় কয়রা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি হন। বর্তমা‌নে খুলনা মে‌ডি‌কে‌ল ক‌লেজ হাসপাতা‌লে ভ‌র্তির জন‌্য হাসপাতাল থে‌কে ছাড়পত্র নি‌য়ে‌ছেন। হাসপাতা‌লের আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা. সু‌জিত কুমার বৈদ্য ব‌লেন, মেজর তেমন কিছু দে‌খছি না, এ‌সিড কিনা স‌ন্দেহ হ‌চ্ছে।

কয়রা থানার অফিসার্স ইনচার্জ এ.বি.এম.এস. দোহা খুলনা গেজেটকে বলেন, সংবাদ পেয়ে আ‌মি নি‌জেই হাসপাতা‌লে যে‌য়ে তা‌দের সা‌থে স্বাক্ষাত ক‌রি। পরবর্তী‌ আইনানুগ ব‌্যবস্থা নেয়ার প্রস্তু‌তি চল‌ছে। এর আগে গত ১১ জুলাই সকালে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় প্রভাবশালীরা এই গৃহবধূকে বাড়ি থেকে টেনে হিচড়ে একটি গাছের সাথে বেধে বিবস্ত্র করে মারধর করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনা নিয়ে খুলনা গে‌জেটসহ ভিন্ন মি‌ডিয়ায় একাধিক প্রতিবেদন প্রকাশ/প্রচারের পর থানায় মামলা নেয় পুলিশ।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »