বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় আইন শৃংঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
প্রকাশ: ৩০ আগস্ট, ২০১৯, ১:০৭ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় আইন শৃংঙ্খলা ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
গলাচিপা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন শৃঙ্খলা সভা ও মাসিক উন্নয়ন সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের দরবার হলে অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন, গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. সাহিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতার মোর্শেদ, উপজেলা আ’লীগের সহ সভাপতি হাজী মজিবর রহমান প্যাদা। সভায় গলাচিপা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা বিষয় এবং শান্তি শৃঙ্খলা উন্নয়ন বিশেষ করে হত্যা, খুন, স্কুল কলেজে টিনএজ যুবকদের ইভটিজিং, চাঁদাবাজী, মাদক নিয়ন্ত্রক, নারী ও শিশু নির্যাতন এবং পণ্য পরিবহনের শৃঙ্খলা বিষয়ে বক্তব্য রাখেন বক্তারা। সভায় বক্তারা বলেন গত এক মাসে গলাচিপার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং ইউপি চেয়ারম্যানবৃন্দরা গলাচিপা থানায় বিভিন্ন মামলায় গলাচিপা থানার গোলঘরে নানাবিধ সালিশ ও সমন্বয় নিয়ে ইউপি চেয়ারম্যানরা অসন্তোষ প্রকাশ করেন। এছাড়া সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ বলেন, স্কুল-কলেজের নারী শিক্ষার্থীদের ইভটিজিং বন্ধে প্রশাসনের সাথে অভিভাবকদের সভা করা সহ উপজেলা পরিষদের যুবকদের বেপরোয়া আনাগোনা এবং আড্ডা দূরীকরণে সকলে সমন্বিত ভাবে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সভায় সভাপতি বলেন, উপজেলার সার্বিক আইন শৃঙ্খলার বিষয়ে সকল জনপ্রতিনিধি পুলিশ প্রশাসন ও সমাজের সচেতন মহলকে আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগাযোগ স্থাপন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আহ্বান জানান। আইন শৃঙ্খলা সভার পূর্বে প্রতিবন্ধীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষে সকল সরকারি সেবা সমূহ ও জনপ্রতিনিধিদের গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানান। সভা শেষে উপজেলা চেয়ারম্যান মু. সাহিন এর সভাপতিত্বে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জণপ্রতিনিধি ও সংস্লিষ্ট সদস্যদের সমন্বয়ে উপজেলার সার্বিক বিষয়ে মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »