বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি বারেক মৃধা
প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০১৯, ১১:৪৩ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি বারেক মৃধা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
একাত্তরে মুক্তিযুদ্ধে জীবন বাজি রেখে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে অংশ নেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের মৃত আজাহার মৃধার ছেলে মো. বারেক মৃধা। মুক্তিযুদ্ধকালীন রাইফেল ও গ্রেনেটের প্রশিক্ষণ নেন বিভিন্ন স্থানে। যুদ্ধকালীন কমান্ডার হানিফ সিকদারের অধীনে ৯ নম্বর সেক্টরে সরাসরি পটুয়াখালী জেলার গলাচিপায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মো. নুরুল হুদা তখন পটুয়াখালীর ক্যাপ্টেইনের দায়িত্ব পালন করেন। তিনি তাদের নির্দেশে পানপট্টি ও খেপুপাড়ায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেন। সে সময় তার সহযোদ্ধা ছিলেন মো. হানিফ সিকদার, মো. শাহজাহান খান, মো.বাদশা সিকদার, মো. বাদল ব্যানার্জী, মো. কাদের সিকদার।

তিনি ৯ নম্বর সেক্টরের ক্যাপ্টেইন মাধী আলী ইমামের কাছে অস্ত্র জমা দেন। ২য় পর্যায়ে পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বরাবরে আবেদন করলে বরিশাল বিভাগে তালিকায় তার নাম আসে। কিন্তু এখন পর্যন্তও তিনি মুক্তিযোদ্ধার স্বীকৃতি স্বরূপ কোন ভাতা পাননি। বর্তমানে তিনি অচল হয়ে বাড়িতে পড়ে আছেন।
মো.বারেক মৃধা বলেন, মরণের আগে মুক্তিযোদ্ধার স্বীকৃতি চাই, আমার অন্য কোনো চাওয়া-পাওয়া নাই সরকারের কাছে।

যুদ্ধকালীন (বিএলএফ) থানা কমান্ডার মো. নুরুল হুদা বলেন, বারেক মৃধা একাত্তরে আমাদের সঙ্গে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. রফিকুল ইসলাম বলেন, তিন সদস্যবিশিষ্ট কমিটি এ বিষয়টি নিয়ে কাজ করবে।

স্থানীয় এমপি এস.এম শাহজাদা বলেন, উপজেলার যাচাই-বাছাই কমিটির সব সদস্যকে নিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করা হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »