সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় এক দিনেই পেঁয়াজের দাম ৩৫ টাকা বৃদ্ধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর, ২০১৯, ২:২১ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় এক দিনেই পেঁয়াজের দাম ৩৫ টাকা বৃদ্ধি

সঞ্জিব দাস,গলাচিপা,পটুয়াখালীঃ

পটুয়াখালীর গলাচিপা শহরে এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি ৩৫ টাকা। যেই পেঁয়াজ একদিন আগেও ৬৫ টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেই পেঁয়াজ এখন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গলাচিপার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রই ফুটে ওঠে আড়তদারদের দাবি, ভারতের পেঁয়াজ রফতানি বন্ধ করার খবর গণমাধ্যমে দ্রুত ও গুরুত্বের সঙ্গে প্রকাশ করায় একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম এমন বৃদ্ধি পেয়েছে। পেঁয়াজের দাম আরও বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছেন।

গলাচিপার শহরের বাজারের পাইকারি বিক্রেতা মিন্টু শেখ জানান, রোববার দেশি পেঁয়াজ ৬৩ টাকা এবং ইন্ডিয়ান পেঁয়াজ ৬২ টাকা দরে বিক্রি হয়েছে। তবে সোমবার সেই পেঁয়াজের কেজি ১০০ টাকায় গিয়ে ঠেকেছে। এর মধ্যে ছোট সাইজের পেঁয়াজ ৮০ টাকা এবং মাঝারি সাইজের পেঁয়াজ ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে।

গলাচিপায় মধুখালী, ফরিদপুর, রাজবাড়ী ও জামলাপুরের মোকাম থেকে পেঁয়াজ আনা হয়। আড়তদাররা বলছেন, বর্তমানে মোকামে প্রতি কেজি পেঁয়াজ ১শ টাকা অর্থাৎ মণ চার হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। এর সাথে পরিবহন ব্যয়সহ অন্যান্য ব্যয় যুক্ত হলে দাম আরও বৃদ্ধি পাবে। তবে দাম বৃদ্ধির কারণে পেঁয়াজের চাহিদাও কিছুটা কম বলেও জানান এই পাইকারি বিক্রেতা।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »