সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি মহোৎসব ও বিভিন্ন কর্মসূচি পালন
প্রকাশ: ২৩ আগস্ট, ২০১৯, ২:২৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি মহোৎসব ও বিভিন্ন কর্মসূচি পালন

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পরমেশ্বর ভগবান শ্রী শ্রী কৃষ্ণ আবির্ভাব তিথি ও শুভ জন্মাষ্টমী উপলক্ষে গলাচিপা কেন্দ্রীয় কালি বাড়ি মন্দির কমিটির উদ্যোগে বিভিন্ন ধর্মীয় কর্মসূচিসহ শুক্রবার বিকাল ৫ টায় শত শত ধর্মপ্রাণ নারী-পুরুষ ভক্তবৃন্দদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য র‌্যালি শোভাযাত্রা বের করা হয়। কালি বাড়ি মন্দির প্রাঙ্গণ থেকে শ্রী কৃষ্ণের প্রতিমা বিগ্রহ শোভাকারে র‌্যালিটি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে এবং শ্রী কৃষ্ণের নামে জয়ধ্বনি দিয়ে গলাচিপা শহরে র‌্যালিটি প্রদক্ষিণ করে কালি বাড়ি মন্দিরে এসে শেষ হয়। র‌্যালিতে অতিথি হিসেবে পৌর মেয়র আহসানুল হক তুহিন, আ.লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাবেক কালি বাড়ি মন্দির কমিটির আহŸায়ক মনিন্দ্র চন্দ্র পাল ও বাবু পরিমল চন্দ্র কর্মকার, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ আহমেদ মাসুদ, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিলটন, স্থানীয় সুধি ও ভক্তবৃন্দ অংশ নেয়। শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকাল ১০ টায় মন্দিরে যজ্ঞানুষ্ঠান, র‌্যালি শেষে প্রসাদ বিতরণ, মধ্য রাতে পূজা অর্চনা ও তিন দিন ব্যাপি কালি বাড়ি মন্দির প্রাঙ্গণে ভগ্বদ গীতা পাঠের কর্মসূচি নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় কালি বাড়ি মন্দিরের পুরোহিত বাসুদেব চক্রবর্তী জানান। এছাড়া কালি বাড়ি মন্দির কমিটির সভাপতি বাবু দিলীপ চন্দ্র বনিক ও সাধারণ সম্পাদক তাপস কুমার দত্ত শুভ জন্মাষ্টমী উপলক্ষে উপস্থিত সকল সুধীবৃন্দ, প্রশাসন ও ভক্তবৃন্দদেরকে শুভেচ্ছা প্রকাশ করেন এবং দেশের শান্তি ও অগ্রগতি কামনায় শ্রী শ্রী ভগবান শ্রী কৃষ্ণের দুষ্টের দমন সৃষ্টির পালন ও মানব প্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজে ও পরিবারে শান্তি প্রতিষ্ঠার জন্য সকলের প্রতি আহŸান জানান। জন্মাষ্টমীর র‌্যালি অনুষ্ঠানে প্রশাসন ও পুলিশ ব্যাপক নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যবস্থা গ্রহণ করেছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »