গলাচিপায় দূর্গা পূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা
প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০১৯, ১১:০০ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় দূর্গা পূজাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধি:
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারর্দীয় দূর্গা পূজা। আর মাত্র কিছু দিন বাঁকি শারর্দীয় দূর্গা পূজার। দূর্গা পূজাকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপা উপজেলার পূজা মন্ডপ গুলোতে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। এবছর গলাচিপা উপজেলায় ২৯টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। পূজা উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মন্দির গুলোতে চলছে ব্যাপক সাজসজ্জার প্রস্তুতি। বেশির ভাগ মন্ডপ গুলোতে প্রতিমার কাঠামো মাটির কাজ প্রায় শেষ। শুরু হয়েছে রং তুলি ও সাজসজ্জার কাজও। আর মাত্র কিছু দিন পর শুরু হবে ৫ দিন ব্যাপী হিন্দু ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারর্দীয় দূর্গা পূজা। গলাচিপায় স্থানীয় শিল্পী ছাড়াও বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা এখানে এসে প্রতিমা তৈরি ও রং তুলির কাজ করছেন। অন্যদিকে প্রতিমার পাশাপাশি পূজাকে জাঁকজমকপূর্ণ করে তুলতে বাদ্যযন্ত্র ঠিক ও তৈরী করতে ব্যস্ত সময় পার করছে ঢাক-ঢোল, কাঁশি, ও বাঁশির কারিগররা। এ দিকে দেবীকে স্বাগত জানাতে আনন্দ-উৎসব বিরাজ করছে হিন্দু স¤প্রদায়ের সব ধরনের শ্রেণী পেশার নারী-পুরুষের মধ্যে। প্রতিমা শিল্পী শ্রী জীবন দাস বলেন, মাটির কাজ শেষে হলেই শুরু হবে রং তুলির আঁচড়। প্রতিমাগুলো মনোমুগ্ধকর ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সর্বোচ্চ মনোযোগ দিয়ে কাজ করছি আমরা যেন সবার চেয়ে আমার প্রতিমা তৈরির কাজ ভালো হয়। আশা করছি র্নিধারিত সময়ের আগেই শেষ হবে প্রতিমা তৈরীর কাজ।

গলাচিপা উপজেলা পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি মনিন্দ্র পাল ও সাধারণ সম্পাদক তাপস দত্ত বলেন, এ বছর সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে ২৯টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আমরা শারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে প্রায়ায় সব ধরণের প্রস্তুতি নিয়েছি।

এ ব্যাপারে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারর্দীয় দূর্গা পূজা। প্রশাসনের পক্ষ থেকে মন্দির গুলোতে নিরাপত্তাসহ শান্তিপূর্ন ভাবে এ উৎসব সম্পূন্ন করার লক্ষে প্রায় সকল প্রস্তুতি নেওয়া হবে। অন্যান্য বছরের চাইতে এবার ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হবে। প্রতিটি মন্দিরে পুলিশের পাশাপাশি আনছার ও গ্রাম পুলিশ মোতায়েন করা হবে। মন্ডপের সংখ্যা বাড়বে না কমবে সেটা এখনো বলা যাচ্ছে না। পূজায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলে আশা করছেন তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »