মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় পরিবার কল্যাণ সহকারী সমিতির প্রতিবাদ সভা
প্রকাশ: ১৯ অক্টোবর, ২০১৯, ৫:২৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় পরিবার কল্যাণ সহকারী সমিতির প্রতিবাদ সভা

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী), প্রতিনিধি ঃ

পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতির উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক পরিবার পরিকল্পনা সহকারীদের ৪র্থ শ্রেনী চিহিৃত করে পত্র জারির প্রতিবাদে সকাল ১০টায় গলাচিপা হাসপাতাল কমপ্লেক্সের সামনে তারা এ কর্মসূচী পালন করেন।

উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি গলাচিপা উপজেলা শাখা সভাপতি আমেনা আক্তার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাঃ রাজিয়া খাতুন পরিচালনায় সদস্য মহারানী, আঞ্জুমান আরা, সাবিনা ইয়াসমিন, ডলি আকাক্তার, রেশমা আক্তার, পপি আক্তার প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময়ে বক্তরা বলেন, মনানীয় প্রধানমন্ত্রী কর্তৃক শ্রেনী প্রথা উঠিয়ে দেওয়া সত্বেও পরিবার পরিকল্পনা অধিদপ্তর গত ৪ সেপ্টেম্বর এ ৫৯.১১.০০০০.১১০ .০০১. ২০১৮-২৩৭৪ নম্বর স্মারকে জনসংখ্যা নিয়ন্ত্রণ কর্মসূচীর মূল চালিকা শক্তি সাড়ে ২৩ হাজার পরিবার কল্যাণ সহকারীদের ৪র্থ শ্রেনী চিহিৃত করে অধিদপ্তর কর্তৃক পত্র জারি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে তারা অধিদপ্তরের জারিকৃত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »