বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় বেসরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ না থাকায় বিপাকে ছাত্র-ছাত্রীরা
প্রকাশ: ২৮ অক্টোবর, ২০১৯, ৫:২৫ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় বেসরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ না থাকায় বিপাকে ছাত্র-ছাত্রীরা

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়ীয়া ইউনিয়নের লামনা গ্রামের দক্ষিনপূর্ব ছোনখোলা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র ছাত্রীদের খেলার মাঠ না থাকায় ছাত্র ছাত্রীরা বিপাকে। প্রধান শিক্ষক মজিবুর রহমান সাইফুল জানান, গত ১৯৯৫ সালে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়।শিশু শ্রেনী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত এখানে পাঠদান দেওয়া হয় ।

আমার স্কুলে সহকারী শিক্ষক হিসেবে ৪ জনকে নিয়োগ দেয়া হয়েছে। তারা নিয়মিত ক্লাস করে যাচ্ছে। প্রতিবছর সমাপনী পরীক্ষায় ছাত্র- ছাত্রীরা ভাল ফলাফল করে আমার স্কুলে প্রায় ১২০ জন ছাত্র-ছাত্রী আছে। তাদের খেলার মাঠ না থাকায় ক্রিড়া থেকে ছাত্র ছাত্রীরা বঞ্চিত হচ্ছেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ভীষনকে কাজে লাগিয়ে গরীব মানুষের সন্তানেরা আমার স্কুলে লেখা পড়া করে। আমার স্কুলে ছাত্র ছাত্রীরা প্রতিবছর উপজেলায় ভাল রেজাল্ট করে। সে তুলনায় সরকারীভাবে কোন কিছুই আমাদের স্কুলে আসে না।

এ বিষয়ে ঐ স্কুলের ছাত্র মোঃ রনি মৃধা, মারুফা বেগম বলেন, আমাদের স্কুলে কোন বিস্কুট পাইনা, নেই একটি টিউবয়েল , নেই টয়লেটের ব্যবস্থা নেই খেলার মাঠ। আমরা স্কুলের অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি। এ বিষয়ে স্কুলের সভাপতি মোঃ মহিউদ্দিন সিকদার বলেন , স্কুলের জায়গা আছে। জায়গাটি নিচু থাকায় বর্ষাকালে ওখানে পানিতে তলিয়ে যায়। এ বিষয়ে ভরাটের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন শাহ এর কাছে বরাদ্দের জন্য আবেদন করা হয়েছে।

গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম ও সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজান মিয়া বলেন, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠ আছে কিন্তু অনেক নিচু থাকায় ছাত্র ছাত্রীরা খেলাধুলা করতে পারে না। আমরা কর্তৃপক্ষকে বিষয়টি জানাব। এ বিষয়ে পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনার জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদাকে লিখিত ্অভিযোগ করবেন বলে, স্কুল কর্তৃপক্ষ জানান।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »