বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় ব্যক্তিগত অর্থায়নে কাঠের সেতু
প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১:৩০ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় ব্যক্তিগত অর্থায়নে কাঠের সেতু

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে দুটি কাঠের সেতু তৈরি করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করে সকলের মন জয় করে নিয়েছেন সমাজ সেবক মু. মনির হোসেন। তিনি পৌরসভার শ্যামলীবাগের মৃত মুনসর বেপারীর ছেলে।
এলাকার সাধারণ মানুষের দুঃখ, দুদর্শার কথা চিন্তা করে এ ধরণের অনেক জনকল্যাণমূলক কর্মকান্ডে তিনি এগিয়ে এসেছেন। তার ব্যক্তিগত অর্থায়নে কাঠের সেতু দুটির একটি তৈরি করা হয়েছে পৌরসভার শ্যামলীবাগে ও অপরটি তৈরি করা হয়েছে পৌরসভার আশ্রায়ণকেন্দ্রের ১৩০ ব্যারাকে।
কাঠের সেতু তৈরি ছাড়াও তিনি এলাকার বিভিন্ন মসজিদে অনুদানসহ ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক সাহায্য করেন। এলাকার যুবকদের বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম কেনা ও ক্রীড়া অনুষ্ঠানে আর্থিক সহায়তা করে তাদের মন কেড়ে নিয়েছেন এই সমাজ সেবক। ঈদ-উল-ফিতর ও ঈদ-উল-আযহা উপলক্ষে গরীবদের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ করেন তিনি। এমনকি গরীবদেরকে নিজ বাড়িতে বড় অনুষ্ঠানের মত দাওয়াত করে ভাত খাওয়ান তিনি। এলাকার অসহায় গরীব লোকদের ছেলেমেয়েদের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা করে যাচ্ছেন তিনি। যুবকদের মাদকাসক্তি থেকে ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করে তাদেরকে আলোর পথে ফিরিয়ে আনারও উদ্যোগ নিয়েছেন তিনি।
শ্যামলীবাগের আবদুল মিয়া জানান, বর্ষাকালে তারা এই পথ দিয়ে হাঁটতে পারতেন না। মনির মিয়া তার নিজের টাকায় এই সেতু তৈরি করে দিয়েছেন। পূর্বে এলাকার কেউ যদি এমন উদ্যোগ নিতেন তাহলে তাদের এত কষ্ট হত না।
মনির হোসেন জানান, সাধারণ মানুষ যাহাতে ভালভাবে জীবন যাপন করতে পারেন তার জন্য তিনি সার্বিকভাবে সর্বদা এলাকার মানুষদের সাহায্য সহযোগিতা করে যাবেন। দুঃসময়ে এলাকার সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকান্ডে নিজেকে উৎসর্গ করে যাবেন তিনি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »