সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় রোপা আমনে কৃষকেরা ব্যস্ত সময় পার করছে
প্রকাশ: ৯ সেপ্টেম্বর, ২০১৯, ১:৫৩ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় রোপা আমনে কৃষকেরা ব্যস্ত সময় পার করছে

সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী (প্রতিনিধি)
পটুয়াখালীর গলাচিপায় রোপা আমন চাষে শেষ মুহুর্তে ব্যস্ত সময় পার করছেন উপজেলার ১২ ইউনিয়নের কৃষক। প্রকৃতির উপর নির্ভর করে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিতে এই অঞ্চলের কৃষকরা রোপা আমন ধান চাষ করে থাকেন। স্থানীয় সূত্রে জানা যায়, ‘আষাঢ়ের শেষে শ্রাবণের প্রথম থেকে রোপা আমন ধানের চাষ শুরু হলেও এ বছর মৌসুমের শুরু দিকে কাঙ্খিত বৃষ্টিপাত না হওয়ায় ধান চাষের পূর্বপ্রস্তুতি হিসেবে বীজতলা তৈরী করতে পরেনি এখানকার কৃষকরা। ফলে এবছর রোপা আমন চাষে অনেকটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন এ উপজেলার একাধিক ইউনিয়নের কৃষক। সরেজমিনে সোমবার উপজেলার বিভিন্ন এলাকার মাঠ দেখা যায়, দেরি হলেও মাঠ জুড়ে চলছে রোপা আমন ধান রোপানের প্রতিযোগিতা। শতব্যস্ত দেখেও কয়েকজন চাষীর সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টিপাত না হওয়ায় রোপা আমন ধান চাষ নিয়ে হতাশায় রয়েছেন এই উপজেলার কৃষকরা। চলতি মৌসুমে রোপা আমন ধান চাষের খরচ অন্যান্য বছরের চেয়ে বেশি হওয়ায় অনেক কৃষকই তাদের লাখমাত্রা অনুযায়ী ধান চাষ করতে পারছেন না।

আষাঢ় মাস শেষ হলেও মেলেনি ভারী বর্ষণের এখন শেষ মুহুর্তে পুরোদমে আমন রোপনে মাঠে নেমেছে কৃষক। দিন-রাত কাজ করে যাচ্ছে কৃষক। দম ফেলার সময় টুকু যেন নেই তাদের । আমন মৌসুম শুরু হলেও বৃষ্টির পানির অভাবে মাঠে নামতে পারেনি শুরুতে। উপজেলার গোলখলী ইউনিয়নের গ্রামের কৃষক মোঃ নাসির উদ্দিন প্যাদা প্রতিনিধিকে বলেন, ‘এবছর চারা সঙ্কট ও সময়মত বৃষ্টিপাত না হওয়ায় ধানের চাষের খরচ গত বছরের চেয়ে অনেক বেশি হচ্ছে। যদি শেষ পয পর্যন্ত আবহাওয়া অনুকুলে না থাকে তবে এবছর ধান চাষীদের লোকসন গুনতে হবে। বৃষ্টির পানির অভাবে খালে গোনে পানি উঠাইয়া বিচ তলা বানাইছি। আর শেষ মুহুর্তে বর্ষার ভরা মৌসুমে উপজেলার চারদিকে চলছে আমন আবাদের ধূম। উৎসব মুখর পরিবেশে চলছে আমন রোপনের কাজ। দেখা মিলছে দল বেঁধে চারা লাগানোর চিত্র। উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের কৃষক মোঃ হাবিব মৃধা ও মোঃ বেল্লাল বলেন, রোপা আমনের শেষ মুহুর্তে আমরা এখন ব্যস্ত। জমিতে যথেষ্ট পরিমান পানি আছে আর চারা লাগাতে বেশ স্বাচ্ছন্দ পাচ্ছি ।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছরের তুলনায় এবছর উপজেলায় বেশি লখমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বছর শুরুতে বৃষ্টি না থাকার কারনে আমন রোপায় মাঠে নামতে পারেনি কৃষক। এ ব্যাপারে গলাচিপা উপজেলা কৃষি অফিসার এম আর সাইফুল্লাহ বলেন, আবহাওয়া অনুকুলে থাকলে এবছর উপজেলায় ধান চাষের নির্ধারিত লক্ষমাত্রা অর্জিত হবে বলে মনে করি।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন
Translate »