মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপায় শিশু সায়েম আটদিন ধরে নিখোঁজ
প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০১৯, ১:৫৭ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপায় শিশু সায়েম আটদিন ধরে নিখোঁজ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) থেকেঃ
গলাচিপা সদর ইউনিয়নের সায়েম (১২) নামের এক অটোরিক্্রাচালক গত আটদিন ধরে নিখোঁজ রয়েছে। এদিকে সায়েমের খোঁজ না পেয়ে বাবা আবুল কালাম ও মা সাহেদা বেগম শিশু পুত্রকে ফিরে পেতে দারে দারে ঘুরে বেড়াচ্ছেন। এ ঘটনায় ২৭ নভেম্বর গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তবে গলাচিপা থানা সূত্র জানায়, সায়েমকে খুঁজে পেতে অনুসন্ধান অব্যাহত রয়েছে। নিখোঁজ সায়েমের মা সাহেদা বেগম জানান, সংসারের অভাবের কারণে সায়েম অটোরিক্্রা চালায়।

গত ২৬ নভেম্বর আসরের আজানের সময় সায়েম বাড়ি গিয়ে দুপুরের খাবার খেয়ে আবার রিক্্রা নিয়ে গলাচিপা পৌর এলাকায় যায়। সায়েম বাড়ি না ফেরায় তার বাবা রাত আটটার দিকে ছেলের খোঁজ নিতে গিয়ে আর সন্ধান পায়নি। রাত আড়াইটার দিকেও বাড়ি না ফিরলে সবাই চিন্তিত হয়ে পড়েন। এর পর বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হলেও আজ সাতদিন ধরে সায়েমকে পাওয়া যাচ্ছে না। কিন্তু ঘটনার তিনদিন পর লোকমারফত খবর পায়, সায়েম যে রিক্্রা চালাচ্ছিল সেই রিক্্রা গলাচিপা পৌর এলাকার পানির ট্যাঙ্কির রোড এলাকায় পাওয়া গেছে কিন্তু সায়েমের খবর নেই।

প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার মোর্শেদ বলেন, ‘সায়েম নিখোঁজ হওয়ার পর ২৭ নভেম্বর গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় অভিযান ও অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। সায়েমকে পেলে আশা করি রহস্য উন্মোচন হবে।’




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »