শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
ই-পেপার   শুক্রবার ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


গলাচিপা বল্লভ খালের বাঁধ না কেটে মাছ চাষ \ বীজ তলা প্লাবিত, কৃষকরা বিপাকে
প্রকাশ: ২১ জুলাই, ২০১৯, ১:৪৮ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গলাচিপা বল্লভ খালের বাঁধ না কেটে মাছ চাষ \ বীজ তলা প্লাবিত, কৃষকরা বিপাকে

পটুয়াখালী প্রতিনিধিঃ খালের বাঁধ না কেটে প্রভাব শালীদের কর্তৃক মাছ চাষ করার ফলে জলাবদ্ধতার কারনে কৃষকরা চলতি মৌসুমে আমন বীজ উৎপাদন করতে না পারায় কৃষকরা বিপাকে।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে জলাবদ্ধতা নিরসনে খাল কেটে পানি সরানোর জন্য কৃষকদের দেয়া আবেদন সূত্রে জানাগেছে, সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের গলাচিপা, বল্লভ ও শারিখখালী গ্রামের কৃষকরা রবি মৌসুমে তাদের নিজেদের অর্থায়নে গলাচিপা বল্লভ খালের বাঁধ দিয়ে রবি শস্য আবাদ করে আসছিল। এখন আমান মৌসুমে বীজ তলায় বীজ উৎপাদনের জন্য গলাচিপা বল্লভ খালের বাঁধ কাটতে চাইলে, প্রভাবশালীরা মাছ চাষের জন্য বাঁধ কাটতে না দেয়ায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে কৃষকরা তাদের বীজ তলায় বীজ উৎপাদন করতে না পারায় শত শত কৃষক পরিবার আমন আবাদ করতে না পারায় আশঙ্খায় ভোগছেন। এ ছাড়াও জলাবদ্ধতার কারনে এলাকায় মশার উপদ্রæপ বৃদ্ধি পেয়েছে বলে কৃষকরা জানায়। এ ব্যাপারে কৃষকরা বীজ তলায় বীজ উৎপাদনের জন্য গলাচিপা বল্লভ খালের বাঁধ কাটার ব্যবস্থা গ্রহনের জন্য সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন বলে কৃষকরা জানান। সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী বলেন, অভিযোগ পাওয়ার সাথে সাথে ইউপি চেয়ারম্যানকে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা কথা বলা হয়েছে। চেয়ারম্যান মোজাম্মেল জোমাদ্দার জানান, এলাকার মেম্বরকে পানি সরানোর জন্য ১২০ ফিট পাইপ দেয়া হয়েছে। কৃষকরা জানান, মেম্বর গলাচিপা বল্লভ খালে পাইপ না লাগিয়ে, পাইপ অন্য স্থানে দিয়েছে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা,আটকের দাবি : এ্যাংকর সিমেন্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থপাচার, বিদেশে সম্পদের পাহাড় গড়ার অভিযোগ : তদন্তে দুদক ও ভ্যাট গোয়েন্দা   বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন   ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা
Translate »