বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গাইবান্ধা-৫ আসনে নৌকার প্রার্থী রিপন বিজয়ী
প্রকাশ: ৫ জানুয়ারি, ২০২৩, ২:০১ পূর্বাহ্ণ |
অনলাইন সংস্করণ

গাইবান্ধা-৫ আসনে নৌকার প্রার্থী রিপন বিজয়ী

 গাইবান্ধা প্রতিনিধি 

স্থগিত হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ১৪৫ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন ৭৮ হাজার ২৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এএইচএম গোলাম শহীদ রঞ্জু (লাঙ্গল) পেয়েছেন ৪৪ হাজার ৭৫২ ভোট। 

বুধবার সন্ধ্যার পর ফুলছড়ি ও সাঘাটা উপজেলা পরিষদ হল রুম থেকে পৃথকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ফুলছড়ি উপজেলার ৫৭ কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের মাহমুদ হাসান রিপন পেয়েছেন ২৩ হাজার ৭৮৭ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এএইচএম গোলম শহীদ রঞ্জু (লাঙ্গল) পেয়েছেন ১২ হাজার ২৯৩ ভোট।

অপরদিকে সাঘাটার ৮৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এসব কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন পেয়েছেন ৫৪ হাজার ৪৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এএইচএম গোলাম শহীদ রঞ্জু (লাঙ্গল) পেয়েছেন ৩২ হাজার ৪৫৯ ভোট।

এই আসনের ফুলছড়ি-সাঘাটা উপজেলার ১৪৫ কেন্দ্রের প্রাপ্ত ফলাফল একযোগে পাওয়ার পর জেলা প্রশাসক কার্যালয় থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম।

গাইবান্ধা-৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৩৯ হাজার ৭৪৩ জন। এর মধ্যে সাঘাটা উপজেলার ২ লাখ ২৫ হাজার ৭০ জন এবং ফুলছড়ি উপজেলার ১ লাখ ১৪ হাজার ৬৭৬ জন। সাঘাটা ও ফুলছড়ি দুই উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত গাইবান্ধা-৫ আসন। 

উল্লেখ্য, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ফজলে রাব্বী গত বছরের ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণার পর ১২ অক্টোবর উপনির্বাচনের দিন ধার্য হয়। সেদিন ভোটে অনিয়ম করায়- তা বাতিল করা হয়। 




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »