বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


‘গুচ্ছ’ কমিটির তোপের মুখে ইউএনও
প্রকাশ: ৩১ আগস্ট, ২০২২, ১০:০৪ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

‘গুচ্ছ’ কমিটির তোপের মুখে ইউএনও

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

তেতুঁলিয়া নদীর ভাঙনের মুখে পড়া একটি প্রাথমিক বিদ্যালয়ের উন্মুক্ত নিলাম ডেকে তোপের মুখে পড়েন পটুয়াখালীর বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন। গুচ্ছ (নিলামে অংশ নিতে গঠিত কমিটি) কমিটির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়, হৈচৈ আর উত্তেজনার কারণে শেষ পর্যন্ত ওই নিলাম প্রক্রিয়া স্থগিত ঘোষণা করেন ইউএনও।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ৬টি পরিত্যক্ত প্রাথমিক বিদ্যালয়ের ভবন ও তেতুঁলিয়া নদীর ভাঙনের মুখে থাকা ধুলিয়া ইউনিয়নের বাসুদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উন্মুক্ত নিলামে তোলার সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলআমিন। ঘূর্ণিঝড় সিডরের পরে সৌদি আরবের নাম প্রকাশ না করার দাতার অর্থায়নে ফায়েল খায়ের প্রকল্পের মাধ্যমে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে ২০১৮ সালে বাসুদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করা হয়। অত্যাধুনিক এই ভবনটি এখন তেতুঁলিয়া নদীতে বিলীন হওয়ার পথে।

সম্প্রতি ওই ভবনটি মাত্র ৭ লাখ টাকা প্রাক্কলন দেখিয়ে নিলামে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। ৬টি পরিত্যক্ত ভবনের সঙ্গে বাসুদেবপাশা বিদ্যালয় ভবনটিও নিলামের জন্য নোটিশ জারি করা হয়। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়।

এর আগেই উপজেলা পরিষদ চত্বরে বসে সরকার দলীয় কয়েকজন নেতা বাসুদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্রয়ের জন্য গুছ কমিটি গঠন করে। প্রথমে পরিত্যক্ত ৬টি ভবন নিলামে তোলার পর বিপত্তি দেখা দেয় বাসুদেবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে।

ভবনটির দাম হাঁকার সময় গুচ্ছ কমিটির তোপের মুখে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, নামমাত্র মূল্যে ভবনটি ক্রয়ের জন্য গুচ্ছ কমিটি অপতৎপরতা শুরু করে। দাম হাঁকার সময় প্রকৃত ক্রেতাদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

একপর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর কৌশলে চাপ প্রয়োগ করে ভবনটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে গুছ কমিটি। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে তর্কে জড়িয়ে উত্তপ্ত বাক্য বিনিময় করে। ব্যর্থ হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে হৈচৈ শুরু করলে ভবনটির নিলাম স্থগিত ঘোষণা করা হয়। এরপর সেখানে উত্তেজনা দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন বলেন, খুব শিগগিরই আবার ভবনটির নিলাম ডাকা হবে। নিলামে সব ক্রেতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা হবে।




সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ   বরিশালের রাঙামাটি নদী থেকে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার
Translate »