বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
ই-পেপার   বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ


গুলশান-বনানীর ব্যবসায়ীরা নব্য শোষক শ্রেণিতে পরিণত হয়েছে’
প্রকাশ: ২৪ আগস্ট, ২০২২, ৬:৫২ অপরাহ্ণ |
অনলাইন সংস্করণ

গুলশান-বনানীর ব্যবসায়ীরা নব্য শোষক শ্রেণিতে পরিণত হয়েছে’

যশোর ব্যুরো : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘গুলশান-বনানীর ব্যবসায়ীরা কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি করে নব্য শোষক শ্রেণিতে পরিণত হয়েছে।

আমরা সাড়ে ১৬ কোটি মানুষকে দেশের উৎপাদন দিয়েই খাওয়াচ্ছি। কৃষকের পরিশ্রমের কারণে বাংলাদেশ ভিক্ষুকের দেশ না; খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ।’ বুধবার (২৪ আগস্ট) দুপুরে যশোর পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত কৃষিবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় কৃষিমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াতের আমলে সারের মূল্য ৯০ টাকায় নিয়ে ঠেকিয়েছিল। শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসেই সারের মূল্য কমিয়ে ক্রয় ক্ষমতার মধ্যে এনেছে।

গত ১৩ বছরে সারের দাম বাড়ানো হয়নি।’ তিনি বলেন, ‘দেশে সারের কোনও সংকট নেই। যারা সংকট সৃষ্টি করছে, তাদের ক্ষমা করা হবে না।’

একইসঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তিনি। কৃষিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর মন আকাশের মতো উদার। তার দয়ায় খালেদা জিয়া জেলের বাইরে আছেন। ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমে আসতে হবে।

লন্ডন থেকে রিমোট কন্ট্রোল চালিয়ে হবে না।’ তিনি বলেন, ‘দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা অনেক ভালো আছে; একটি চক্র অপপ্রচার চালাচ্ছে। প্রতিদিন সকালে তারা ঘুম থেকে উঠে পত্রিকার পাতা দেখে সরকারের বিরুদ্ধে কথা বলে। তারা চায়, বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাক।

সারা পৃথিবীতে মূল্যস্ফীতি ঘটেছে। এর মাঝেও বাংলাদেশ ভালো আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মূল্যস্ফীতি থেকে দেশকে রক্ষায় সরকার কাজ করছে।

দ্রব্যমূল্যের সাময়িক ঊর্ধ্বগতি কষ্ট দিলেও এটা স্থায়ী নয়।’ বিদ্যমান শস্যবিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি ও অধিক ফলনশীল ধানের জাতসমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাঠ পর্যায়ের কর্মকর্তা, কৃষক ও বীজ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।




এই ক্যাটেগরির আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি।

© বিডি ২৪ নিউজ সর্বস্বত্ব সংরক্ষিত

  ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি করপোরেশন   বরিশালের হলিমা খাতুন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা   পটুয়াখালী মেডিকেলে ৭৬ কোটি টাকার টেন্ডার বাতিল হলেও জড়িতরা বহাল তবিয়তে   রাজাপুর এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মজুমদারের বিরুদ্ধে বিস্তর অনিয়মের অভিযোগ   বরিশালে বদলি ঠেকাতে ৩ শিক্ষকের গ্রেফতার নাটক   বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক   না ফেরার দেশে বেগম খালেদা জিয়া   রাজশাহী গণপূর্তে টেন্ডারের আগেই ভাগ হচ্ছে কাজ : প্রশ্নের মুখে নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম   বরিশালের রুপাতলী ‘খাবার বাড়ি’ রেস্তোরাঁকে ১ লাখ টাকা জরিমানা   বাকেরগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ   নলছিটিতে বৈদ্যুতিক ফাঁদে প্রাণ হারালেন কৃষক বাচ্চু মল্লিক   বদলি-নিয়োগ-দুর্নীতি, সিন্ডিকেটের দখলে প্রাথমিক শিক্ষাঅধিদপ্তর   উজিরপুরে বিএনপি নেতার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ,জুতা পেটা   বদলি-বাণিজ্য, ঘুষ নিয়ন্ত্রণ করতেন সিন্ডিকেটের মাধ্যমে, ছয় বছরের সাম্রাজ্য শাহজাহান আলীর   বরিশালে জামায়াত নেতাদের বিরুদ্ধে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জায়গা দখল চেষ্টার অভিযোগ   বরিশালে বিসিক উদ্যোক্তা মেলায় স্টল বরাদ্দে অনিয়ম   বরিশাল কর অফিসের রতন মোল্লার হাতে আলাদিনের চেরাগ,একই কর্মস্থলে ১০ বছর   বরিশালের ১৬টি আসনে বিএনপির প্রার্থী যারা   বরিশালে অপসাংবাদিকতা বন্ধে ঐক্যবদ্ধ ৩৫ সংগঠন   আটকে আছে ১৭শ কিলোমিটার সড়ক মেরামত ও উন্নয়ন কাজ
Translate »